Home খবর খুব তাড়াতাড়ি রাস্তায় চলবে Xiaomi এর ইলেকট্রিক কার, ইভি ব‍্যাবসায় এবার কোম্পানির পদক্ষেপ

খুব তাড়াতাড়ি রাস্তায় চলবে Xiaomi এর ইলেকট্রিক কার, ইভি ব‍্যাবসায় এবার কোম্পানির পদক্ষেপ

স্মার্টফোন মার্কেটে নিজের রাজত্ব কায়েম করার পর এবার শীঘ্রই Xiaomi মার্কেটে তাদের ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করতে চলেছে। কোম্পানি চীনে অফিসিয়ালি ইলেকট্রিক ভেহিকেল বিজনেসের রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে। শাওমি জানিয়েছে কোম্পানি বর্তমানে সাব্সটেনশিয়াল ফেজে এই ব‍্যাবসায় নেমেছে। CNBC এর রিপোর্ট অনুযায়ী, শাওমির ইলেকট্রিক ভেহিকেল সাবসিডিয়ারির নাম Xiaomi EV, Inc. এবং এই ব‍্যাবসা 10 বিলিয়ন ইউয়ান অর্থাৎ প্রায় 1.55 বিলিয়ন ডলার রেজিস্টার্ড ক‍্যাপিটালের সঙ্গে এটি শুরু করা হয়েছে। আপাতত এই কোম্পানিতে 300 জন কর্মচারী আছে এবং এই ব‍্যাবসার নেতৃত্ব রয়েছে শাওমির সিইও এবং ফাউন্ডার Lei Jun এর হাতে।

শীঘ্রই আসতে চলেছে শাওমির ইলেকট্রিক কার

শাওমি এই বছর মার্চ মাসে বেজিঙে ইলেকট্রিক কার ব‍্যাবসায় নামার কথা ঘোষণা করেছিল। এই কারণে আগামী দশ বছরের জন্য কোম্পানি দশ বিলিয়ন ডলার বিনিয়োগের কথাও জানিয়েছে। Xiaomi জানিয়েছে তাদের ইলেকট্রিক ভেহিকেল টীম গত পাঁচ মাসে ইউজারদের ওপর অনেকটাই রিসার্চ করেছে। রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি ইভি প্রোডাক্ট ডেফিনেশন এবং টীম ফরমেশনের পাশাপাশি ইন্ডাস্ট্রি পার্টনারদের নিয়েও যথেষ্ট পর্যালোচনা করেছে। তবে এখনও পর্যন্ত শাওমির ইলেকট্রিক কার মডেল সম্পর্কে কিছু জানা যায়নি।

কিছু দিন আগে শাওমি অটোনমাস ড্রাইভিং ফার্ম Deepmotion কে প্রায় 77.37 মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নিয়েছিল। কোম্পানি তাদের ইলেকট্রিক ভেহিকেল বিজনেসের টেকনোলজি আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

Xiaomi তাদের বিভিন্ন রেঞ্জের স্মার্টফোন এবং অন‍্যান‍্য স্মার্ট গ‍্যাজেটের জন্য সাধারণ মানুষের কাছে যথেষ্ট সুপরিচিত একটি নাম। কিন্তু এবার কোম্পানি চীনে এমন একটি ব‍্যাবসায় নামতে চলেছে আগে থেকেই স্টার্ট আপ হিসেবে Nio এবং Xpeng এর পাশাপাশি Tesla এবং ওয়ারেন বাফেটের সাপোর্ট প্রাপ্ত চাইনিজ গাড়ি প্রস্ততকারী কোম্পানি BYD ইলেকট্রিক কার লঞ্চ করছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন