Xiaomi এখন নতুন ডিজাইনের স্মার্টফোনে কাজ করছে। এই স্মার্টফোনে রোটেটিং সেল্ফি ক্যামেরা দেওয়া হবে। শাওমি এর এই স্মার্টফোনের পেটেন্ট চাইনা ইন্টেলেকচুয়াল প্রোপার্টিতে ফাইল করা আছে। এই পেটেন্ট সবার আগে 91mobiles স্পট করেছে। শাওমি এই স্মার্টফোনের পেটেন্ট গত বছর নভেম্বরে ফাইল করেছিল, যা এই সপ্তাহে পাব্লিশ করেছে। এই স্মার্টফোনের ফ্রন্ট ডিজাইনের কথা বলা হলে এর ডিজাইন আগের মতোই যার মধ্যে ভালো স্ক্রিন টু বডি রেশিও পাওয়া যাবে। ফোনের ব্যাকে কোম্পানি সার্কুলার ক্যামেরা মডিউল দিয়েছে। এই ফোনের বটমে USB Type-C পোর্ট আর স্পিকার গ্রিল দেওয়া আছে।
শাওমির এই ফোনের রোটেটিং সেল্ফি ক্যামেরা অন্যান্য ফোনের থেকে আলাদা করে। ফোনের অর্ধেক সার্কুলার মডিউল 180 ডিগ্রী ঘুরে টপ ফ্রমে পৌছে যায়। এই ফোনের ফ্রন্টে দুটি ক্যামেরা লেন্স আসে। যেই ফোনের ক্যামেরা অ্যাপে সেল্ফি ক্যামেরা বাটনে ক্লিক করা হয় ক্যামেরা মডিউল 180 ডিগ্রী ঘুরে সেল্ফি ক্যামেরায় বদলে যায়। এই টেকনিকের ব্যবহার করে কোম্পানি ইউজার্সদের এজ টু এজ ডিসপ্লে অফার করে।
ফুল স্ক্রিনের জন্য লাওমি বিগত দিনে অনেক গুলি পেটেন্ট ফাইল করেছিল। চাইনিজ স্মার্টফোন মেকার কোম্পানি OPPO গত বছর এরকমই পেটেন্ট ফাইল করেছিল যার মধ্যে ব্যাক ক্যামেরা রোটেট হয়ে ফ্রন্ট ক্যামেরা হয়ে যায়। Xiaomi এর পেটেন্টে রিয়ার প্যানেলে দুটি ক্যামেরা সেন্সরের সাথে LED ফ্ল্যাশও দেখা যাবে।
শাওমি এর এই স্মার্টফোন সম্পর্কে আপাতত এখন বেশি তথ্য উপলব্ধ নেই। শাওমির এই স্মার্টফোনটি এখন শুধুমাত্র পেটেন্ট স্টেজে আছে। এখন এও পরিস্কার না যে শাওমি এই স্মার্টফোনটি লঞ্চ করবে কিনা। এর সাথেই Xiaomi গত কিছু দিনে কিছু পেটেন্ট ফাইল করেছে যার মধ্যে পপ আপ সেল্ফি ক্যামেরা দেখা গিয়েছিল। শাওমি পপ আপ মেকানিজম এর মাধ্যমে ফুল ডিসপ্লে এক্সপেরিয়েন্স অফার করছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









