শাওমি এ2 সম্পর্কে তথ্য লিক, কম দামে ডুয়েল ক‍্যামেরা ও নচ ডিসপ্লেওয়ালা ফোন

কয়েক দিন আগে চীনা সার্টিফিকেশন সাইট টেনাতে শাওমির একটি নতুন ফোন লিস্টেড করা হয়।এই ফোনে নচ ডিসপ্লের সঙ্গে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ করা হয়েছে। তখন ফোনটির নাম কোথাও রেডমি এস2 প্লাস বলা হয়েছে আবার কোথাও রেডমি 6 প্লাস। এখন আরও একবার সঠিক নামসহ সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গেছে। সিঙ্গাপুরের সার্টিফিকেশন সাইটে ফোনটির নাম বলা হয়েছে শাওমি মি এ2।

সিঙ্গাপুরের সার্টিফিকেশন সাইট আইএমডিএতে এই ফোনটির মডেল নাম্বার এম1805ডি1এসজি বলা হয়েছে এবং স্পষ্ট ভাবে ফোনটির নাম বলা হয়েছে মি এ2 লাইট। আইএমডিএ ইউএস সার্টিফিকেশন সখিট এফসিসি এবং চীনা সার্টিফিকেশন সাইট টেনার সমতুল্য।
শাওমি এ2 সম্পর্কে তথ্য লিক, কম দামে ডুয়েল ক‍্যামেরা ও নচ ডিসপ্লেওয়ালা ফোন
ফোনের ফোটো এবং গত সপ্তাহে টেনাতে লিস্টেড করা ফোনের ফোটো এক, শুধুমাত্র মডেল নাম্বারের শেষ সংখ্যাদুটি আলাদা। কোম্পানি অবশ্য বিভিন্ন দেশে ফোন লঞ্চের সময় কোড নেমে একটু অদলবদল করে দেয়। আশা করা হচ্ছে এই ফোনটি গোটা বিশ্বে শাওমি মি এ2 লাইট নামে লঞ্চ হবে।

গত বছর চীনে মি 5এক্স লঞ্চ করেছিল যা সমগ্র বিশ্বে মি এ1 নামে পেশ করা হয়েছে। মি এ1 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন এক শুধু অপারেটিং সিস্টেম আলাদা। শাওমি মি এ1 এ অ্যান্ড্রয়েড ওয়ান ইন্টিগ্রেশনের সঙ্গে লঞ্চ করা হয়। এবছর কোম্পানি চীনে মি 6এক্স লঞ্চ করেছে যা বিশ্বে মি এ2 নামে লঞ্চ করা হতে পারে। এখন আলা করা হচ্ছে হয়তো কোম্পানি মি এ2 এর সঙ্গে এর ছোট ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে।

এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী শাওমি মি এ2 লাইটে 5.84 ইঞ্চির নচ ডিসপ্লে দেখা যাবে। কোম্পানি একে ফুল এইচডি+ রেজলিউশনের সঙ্গে পেশ করতে পারে। এতে হয়তো 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর থাকবে। এই ফোনটির 2 জিবি,3 জিবি এবং 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট থাকতে পারে। এবং এর সঙ্গে 16 জিবি, 32 জিবি এবং 64 জিবি ইন্টারনাল মেমরি থাকবে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনে 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যেতে পারে। সেলফির জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা থাকতে পারে। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও থাকতে পারে। এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,900 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যেতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here