শাওমির মোস্ট অবেটিভ অর্থাৎ বহু সমালোচিত স্মার্টফোন মি মিক্স 3 থেকে আজ পর্দা উঠে গেছে। কোম্পানি তাদের হাইএন্ড ফ্ল্যাগশিপ ডিভাইস মি মিক্স 3 টেক জগতে পেশ করে দিয়েছে। অত্যন্ত সুন্দর লুক ও ডিজাইন ও অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত মি মিক্স 3 চীনে লঞ্চ করা হয়েছে। মি মিক্স 3 তাদের সিরিজের আগের স্মার্টফোনের মতোই ডিজাইনের দিক থেকে স্টাইলিশ এবং শাওমির অন্যান্য ফোনের মত র্যাম ও প্রসেসরের দিক থেকে শক্তিশালী।
শাওমি মি মিক্স 3 ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার বেজল নেই বললেই চলে। ফোনের ডিসপ্লেতে কোনো ফিজিক্যাল বাটন নেই এবং এতে কোনো নচ বা সেন্সর দেওয়া হয়নি। ফোনটির পুরো ফ্রন্ট প্যানেল জুড়ে রয়েছে এর ডিসপ্লে। ফোনটির ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
মি মিক্স 3 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.39 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। শাওমি মি মিক্স 3 একটি ট্রু বেজল লেস ফোন। শাওমির এই ফোনটি স্লাইডার প্যানেলসহ বানানো হয়েছে এবং এই স্লাইডারেই সেলফি ক্যামেরা, ইয়ারপিস ও অন্যান্য সেন্সর দেওয়া হয়েছে। সেলফি তোলার সময় এই স্লাইডার ফোন বডির বাইরে বেরিয়ে আসে।
ফোটোগ্ৰাফির জন্য মি মিক্স 3 তে ডুয়েল রেয়ার ক্যামেরা ও ডুয়েল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা এআই ক্ষমতাসম্পন্ন। ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ ভার্টিক্যাল শেপে দেওয়া হয়েছে এবং এটি এলইডি ফ্ল্যাশযুক্ত। এই ফোনের সেলফি ক্যামেরা সেটআপের একটি ক্যামেরা সেন্সর 24 মেগাপিক্সেলের এবং অপর সেন্সরটি 2 মেগাপিক্সেলের।
শাওমি মি মিক্স 3 অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট ভার্সনের সঙ্গে পেশ করা হয়েছে যা মিইউআইয়ের সবচেয়ে ফাস্ট অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকমের সবচেয়ে নতুন চিপসেট স্ন্যাপড্রাগন 845 দেওয়া আছে। মি মিক্স 3 তিনটি র্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে যা 10 জিবি, 8 জিবি ও 6 জিবি র্যামযুক্ত।
শাওমি মি মিক্স 3 এর 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট 3,299 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,599 ইউয়ান রাখা হয়েছে এবং 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 3,999 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকার দরে এই দামগুলি হল প্রায় 34,800 টাকা, 37,900 টাকা ও 42,100 টাকা।
এছাড়া এই তিনটি ভেরিয়েন্ট ছাড়া শাওমি মি মিক্স 3 এর সবচেয়ে শক্তিশালী ভেরিয়েন্ট 10 জিবি র্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্টটির দাম 4,999 রাখা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 52,700 টাকা।











