শোনা যাচ্ছে শাওমি আগামী মাসে তাদের ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Mi Mix 4 লঞ্চ করতে পারে। Mi Mix 4 সিরিজের পাশাপাশি কোম্পানি তাদের কাস্টম ইউআইয়ের নতুন ভার্সন MIUI 13 ও ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন সিরিজ Mi CC11 এবং ট্যাবলেট ডিভাইস Mi Pad 5 এবং Mi Pad 5 Pro লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এবার Mi Mix 4 লঞ্চের আগেই চীনের জনপ্রিয় টিপস্টার শাওমির এই আপকামিং স্মার্টফোনের স্পেসিফিকেশন লিক করেছেন। চলুন জেনে নেওয়া যাক কি জানা গেছে আগামী Mi Mix 4 সম্পর্কে।
Xiaomi Mi Mix 4 এর স্পেসিফিকেশন
লিক রিপোর্ট অনুযায়ী।আগামী Xiaomi Mi Mix 4 ডিভাইসে 6.67 ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটির ডিসপ্লে দুই সাইডেকার্ভড হবে। এছাড়া এই ফোনটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন 888+ চিপসেটে রান করবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে এই আগামী স্মার্টফোনের ডিসপ্লের মধ্যেই ইন ডিসপ্লে ক্যামেরা সেন্সর থাকবে।
দ্রুত ফোন চার্জ করার জন্য Xiaomi Mi Mix 4 ফোনটিতে 120 ওয়াট র্যাপিড চার্জ টেকনোলজি দেওয়া হতে পারে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 70 ওয়াট বা 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবেও বলে মনে করা হচ্ছে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপের প্রাইমারি সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেলের Samsung GN1s সেন্সর দেওয়ার সম্ভাবনা আছে।
উল্লেখ্য এই ফোনে Mi 11 Ultra 5G এর মতো সেকেন্ডারি ডিসপ্লে দেখা যাবে না। কোম্পানির এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি Micron uMCP5 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে, যা LPDDR5 RAM UFS 3.1 স্টোরেজের সঙ্গে ইন্টিগ্রেটেড। Xiaomi Mi Mix 4 এর ওজন 226 গ্ৰাম হবে বলে জানা গেছে। যেহেতু এই স্পেসিফিকেশন লিক রিপোর্ট থেকে পাওয়া গেছে তাই আমরা এখনও পর্যন্ত ফোনটির সঠিক স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত নই।
এর আগে Xiaomi Mi Mix 4 সম্পর্কে শোনা গিয়েছিল এতে ফুল স্ক্রিন ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে আন্ডার ডিসপ্লে ক্যামেরা সেন্সর থাকবে যা চোখে দেখে ঠাহর করা যাবে না। Xiaomi Mi Mix 4 এর স্ক্রিন সম্পর্কে শোনা গেছে এতে কাস্টম মেড ডিসপ্লে প্যানেল দেওয়া হবে যা ইউজারদের ইউনিক ভিউয়িং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম হবে। চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে ফোনটি M2016118C মডেল নাম্বারের সঙ্গে স্পট করা হয়েছিল। মার্কেটে Xiaomi Mi Mix 4 ফোনটি 6,000 ইউয়ান অর্থাৎ প্রায় 70,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









