খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে শাওমি মি প‍্যাড 4, বেশ কিছু সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে

শাওমি ফোন ছাড়া ট‍্যাবলেট সিরিজ‌ও অত্যন্ত জনপ্রিয়। কোম্পানি একে মি প‍্যাড সিরিজ নামে পেশ করে থাকে। মি প‍্যাড সিরিজে এখনও পর্যন্ত তিনটি ডিভাইস লঞ্চ করা হয়েছে। এখন মি প‍্যাড 4 সম্পর্কে নানারকম তথ্য পাওয়া যাচ্ছে। কিছু দিন আগে শোনা গেছে কোম্পানি মি প‍্যাড 3 এর আপগ্ৰেডেড ভার্সন মি প‍্যাড 4 এর ওপর কাজ করছে। এখন এই ট‍্যাবলেট সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে। এরই মধ্যে চীন ও আমেরিকার বেশ কিছু সার্টিফিকেশন সাইটে মি প‍্যাড 4 এর নাম দেখা গেছে।

এই ট‍্যাবলেট চীনা সার্টিফিকেশন সাইট 3সি এবং এম‌আইআইটিতে এরই মধ্যে নথিভুক্ত হয়ে গেছে। এছাড়া আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসিতেও মি প‍্যাড 4 এর নাম দেখা গেছে। এইসব সাইটে ট‍্যাবলেটটির স্পেসিফিকেশন নেই তবে মডেল নাম্বার আছে এবং আন্দাজ করা যায় খুব তাড়াতাড়ি এটি লঞ্চ হতে চলেছে।

এইসব সার্টিফিকেশন সাইটে শাওমি মি প‍্যাড 4 মডেল নাম্বার এম1806ডি9ডব্লিউ নামে লিস্টেড করা হয়েছে। বেশি স্পেসিফিকেশন জানা যায়নি তবে সব জায়গায় 5 ভোল্টের 2এ চার্জারের কথা বলা হয়েছে। এছাড়া এফসিসি ও এম‌আইআইটিতে কানেক্টিভিটি সম্পর্কেও বলা হয়েছে। জানা গেছে মি প‍্যাড 4 এ ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই ও ব্লুটুথ ফিচার থাকবে।

গত বছর এপ্রিল মাসে শাওমি চিনে মি প‍্যাড 3 লঞ্চ করেছিল। ট‍্যাবলেটটি লঞ্চের পর এক বছর পেরিয়ে গেছে তাই আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি মি প‍্যাড 4 লঞ্চ হবে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য থেকে জানা গেছে এতে 6,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে। এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট ও 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া থাকতে পারে। ট‍্যাবলেটটির র‍্যাম বা ইন্টারনাল মেমরি সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি তবে এতে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট থাকবে না বলে জানা গেছে।

মি প‍্যাড 4 এ 13 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া হতে পারে এবং এতে ওমনিভিসন ওবি13855 ক‍্যামেরা সেন্সর ও এফ/2.0 অ্যাপার্চার থাকতে পারে বলে আশা করা হচ্ছে। সেলফির জন্য এতে স‍্যামসাং এস5কেই8 ক‍্যামেরা সেন্সর থাকবে যা এফ/2.0 অ্যাপার্চারযুক্ত।

আশা করা হচ্ছে এতে অ্যান্ড্রয়েড 8.1 অরিও ভার্সন থাকবে। শাওমি মি প‍্যাড 4 এ 18:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লে দিতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here