আগামীকাল অর্থাৎ 11 মার্চ ভারতে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra স্মার্টফোন লঞ্চ হবে। এই ফোনদুটি লঞ্চের একদিন আগেই অর্থাৎ আজ কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে তাদের শক্তিশালী ট্যাবলেট Xiaomi Pad 8 পেশ করা হয়েছে। এই ট্যাবে 12GB RAM ও Snapdragon 8s Gen 4 প্রসেসরের সঙ্গে স্টাইলিশ লুক এবং অ্যাডভান্স ফিচার রয়েছে। এই নতুন ট্যাবলেটের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
ভারতের বাজারে Xiaomi Pad 8 ট্যাবটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসের বেস ভেরিয়েন্টে 8GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 33,999 টাকা। একইভাবে এই ট্যাবের 12GB RAM + 256GB Storage সহ টপ মডেল 36,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। লঞ্চ অফার হিসাবে এই ট্যাবটির দামে SBI ক্রেডিট কার্ড ইউজারদের 3000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। আগামী 17 মার্চ থেকে এই ট্যাবের সেল শুরু হবে এবং এই মাসে যারা এই ডিভাইসটি কিনবেন তাদের 1 বছরের এক্সট্রা ওয়ারেন্টি দেওয়া হবে।
Xiaomi Pad 8 ট্যাবটি Android 16 বেসড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট দেওয়া হয়েছে।4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 3.21GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। LPDDR5T RAM + UFS 4.1 storage টেকনোলজির দৌলতে এই ট্যাবে স্মুথ মাল্টি টাস্কিং এবং ফাস্ট ডেটা ট্রান্সফার করা যাবে।
Xiaomi Pad 8 ট্যাবের অন্যতম উল্লেখযোগ্য ফিচার হল এটির বড় ব্যাটারি। এই ট্যাবে 9200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডিভাইসে 13 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও দেখা যাবে। এই ট্যাবের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W turbo চার্জিং ফিচার রয়েছে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এই ট্যাবের সঙ্গে 67W চার্জার দেওয়া হচ্ছে।
Xiaomi Pad 8 ট্যাবলেটে 3200 × 2136 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11.2-ইঞ্চির 3.2K ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিভাইসের স্ক্রিনে Wet touch টেকনোলজি এবং Anti Glare আই প্রোটেকশন ফিচার যোগ করা হয়েছে। চোখের সুরক্ষার জন্য এই ডিসপ্লেতে AR optical কোটিং রয়েছে।
ফটোগ্রাফির জন্য Xiaomi Pad 8 ট্যাবের ব্যাক প্যানেলে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP ক্যামেরা দেওয়া হয়েছে। এই ডিভাইস 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। একইভাবে ভিডিও কল, কনফারেন্স, মিটিং বা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার জন্য এতে f/2.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Xiaomi Pad 8 ট্যাবের সঙ্গে Xiaomi Focus Pen Pro যোগ করা হয়েছে, যা অত্যন্ত ফাস্ট এবং স্মুথ কাজ করতে সক্ষম। কোম্পানির পক্ষ থেকে এই ডিভাইসের Nano Texture মডেলও পেশ করা হয়েছে, তবে এর জন্য অতিরিক্ত দাম দিতে হবে। এছাড়াও বিনোদনের জন্য এতে Dolby Atmos এবং চারটি মাইক রয়েছে। কানেক্টিভিটির জন্য এই ট্যাবে WiFi 7 এবং Bluetooth 5.4 দেওয়া হয়েছে।












