আগে শাওমি বছরে 2-3টে ফোন লঞ্চ করত। অথচ গত বছর কোম্পানি অনেকগুলি ফোন লঞ্চ করেছে। এই বছরও ভারতে 5টিরও বেশী ফোন লঞ্চ করেছে। কোম্পানি আগামী মাসের প্রথম দিকে আরও একটি ফোন লঞ্চ করতে চলেছে। শুধুমাত্র একটি ফোন লঞ্চের ব্যাপারে কোম্পানি থেমে নেই। কোম্পানির আরও কিছু ফোনের লিক এখন থেকে পাওয়া যাচ্ছে। মি8 থেকে শুরু করে কম বাজেটের রেডমি 6 এর নাম আছে এই লিস্টে। খবর আছে কোম্পানি রেডমি 6 সিরিজ তৈরি করে ফেলেছে এবং আগামী কয়েকটি মাসের মধ্যে তা লঞ্চও হয়ে যাবে।
গত সপ্তাহে আমরা শাওমি রেডমি 6 ও রেডমি 6এ সম্পর্কে বলেছিলাম। চীনা সার্টিফিকেশন সাইট টেনাতে এই নামদুটি দেখা গেছে। আজ মি 6 প্লাসের নামও এই লিস্টে জুতা গেছে এবং এই ফোনটির ডিজাইন আগের ফোনদুটির থেকে অনেক আলাদা। শাওমি রেডমি 6 প্লাসে আইফোন 10 এর মত নচ ডিসপ্লে আছে।
শাওমি রেডমি 6 কে মডেল নাম্বার এম1805ডি1এমই নামে টেনাতে লিস্টেড করা হয়েছে। ফোনটি লঞ্চের সময় রেডমি 6 প্লাস বা রেডমি 6 প্রো যে কোন একটা নামে লঞ্চ করা হবে, কিন্তু এখন আপাতত একে রেডমি 6 প্লাস নামে ডাকা হচ্ছে।
নচ ডিসপ্লেসহ রেডমি 6 প্লাস মডেলটি পুরোনো রেডমি 5 এবং 5 প্লাসের থেকে একটু বড়। ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ করা হয়েছে। ফ্রন্ট প্যানেলে নচ ডিসপ্লের সঙ্গেই বেশ কিছু সেন্সর আছে। এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে তা থেকে জানা যায় এতে 5.84 ইঞ্চির স্ক্রিন আছে।
ফোনে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। কোম্পানি এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেটে পেশ।করতে পারে এবং এতে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। জানা গেছে ফোনটির আরও একটি ভেরিয়েন্ট মিডিয়াটেক হেলিও চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে।
লিক থেকে জানা গেছে শাওমি রেডমি 6 প্লাসের 2 জিবি/3 জিবি/4 জিবি র্যাম ভেরিয়েন্ট থাকতে পারে। ফোনটিতে ফোটোগ্রাফির জন্য 12 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা ও 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। টেনাতে বলা হয়েছে ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন 8.1 অরিও থাকবে। এখনও পর্যন্ত দাম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে আশা করা যায় ফোনটির দাম 10,000 টাকার মধ্যেই হবে।









