Home খবর 8999 টাকা দামে লঞ্চ হল Xiaomi এর 5000mAh ব‍্যাটারীযুক্ত Redmi 9 স্মার্টফোন

8999 টাকা দামে লঞ্চ হল Xiaomi এর 5000mAh ব‍্যাটারীযুক্ত Redmi 9 স্মার্টফোন

শাওমি ভারতীয় বাজারে তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য আজ একটি নতুন লো বাজেট স্মার্টফোন পেশ করেছে। কোম্পানি তাদের এই নতুন ফোনটি ‘রেডমি’ সিরিজে Redmi 9 নামে মার্কেটে লঞ্চ করা হয়েছে। নাম থেকেই বোঝা যাচ্ছে এই ফোনটি গত বছর পেশ করা কোম্পানির Redmi 8 ফোনের আপগ্ৰেডেড ভার্সন। শাওমি তাদের এই ফোনটি মাত্র 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং আগামী 31 আগস্ট থেকে ফোনটি সেল করা হবে।

আরও পড়ুন: লঞ্চ হল Sony Xperia 8 Lite, জেনে নিন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম

লুক ও ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Redmi 9 ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফ্রন্ট প‍্যানেলে স্ক্রিনের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে চৌকো শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Redmi 9 এর ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত। এক‌ইভাবে এর নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট এবং স্পীকার ও ওপরের প‍্যানেলে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট আছে।

ফিচার ও স্পেসিফিকেশন

Redmi 9 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.53 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের এই ফোনের ডিসপ্লেতে P2I টেকনিক যোগ করেছে যা ফোন ব‍্যবহারের সময় ইউজারের চোখ সুরক্ষিত রাখে।

আরও পড়ুন: Airtel ইউজারদের জন্য খারাপ খবর: শেষ হতে চলেছে সস্তা ডেটার যুগ!

কোম্পানির এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত মিইউআই 11 এ কাজ করে। এছাড়া প্রসেসিঙের জন্য এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত।অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 ন‍্যানোমিটার টেকনিকতৈরি মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে IMG PowerVR GE8320 জিপিইউ যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Redmi 9 ফোনটিতে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এছাড়া ভিডিও কল ও সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: Samsung Galaxy A71 এবং Galaxy A51 এর Quick Switch ফিচার: প্রাইভেসি বজায় রাখার সবচেয়ে বেস্ট ও সহজ উপায়

Redmi 9 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচার ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাকসহ সিকিউরিটির জন্য এতে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

ভেরিয়েন্ট ও দাম

কোম্পানির পক্ষ থেকে Redmi 9 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 8,999 টাকা। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি আগামী 31 আগস্ট থেকে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন