Xiaomi নিয়ে এল অত‍্যন্ত সস্তা স্মার্টফোন Redmi 9i, দুশ্চিন্তায় Realme

আজ চীনের স্মার্টফোন কোম্পানি শাওমি ভারতে তাদের ‘রেডমি 9’ সিরিজের একটি নতুন ফোন Redmi 9i লঞ্চ করেছে। এর আগে কোম্পানি এই সিরিজে Redmi 9, Redmi 9A ও Redmi 9 Prime স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের ফ‍্যানদের জন্য এই লো বাজেট সিরিজে Redmi 9i নামে আরও একটি ফোন পেশ করেছে। আগেই জানা গিয়েছিল শপিং সাইট ফ্লিপকার্ট ও মি ডট কমে এই ফোনটি সেল করা হবে। এই ফোনে ওয়াটারড্রপ নচ ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনের ব‍্যাটারী লাইফ ও উন্নত ডিসপ্লে যথেষ্ট উল্লেখযোগ্য।

আরও পড়ুন: Jio এর নতুন ধামাকা: নিয়ে এসেছে 112GB ডেটা ও বিনামূল্যে বাড়ি বসে IPL দেখার সুযোগ

ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে Redmi 9i ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ওপরের প‍্যানেলে 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে। ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পীকার গ্ৰিল আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে ফ্ল‍্যাশ লাইটসহ সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। বাজেট ক‍্যাটাগরির এই ফোনটি Nature Green, Sea Blue ও Midnight Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

স্পেসিফিকেশন

Redmi 9i তে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আছে। এই ফোনটি TUV Rheinland সার্টিফিকেশনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে Aura 360 ডিজাইন টেকচার যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.0 গিগাহার্টস অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত মিডিয়াটেক হেলিও জি25 চিপসেট দেওয়া হয়েছে যা একটি এন্ট্রি লেভেল গেমিং চিপসেট। এই ফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।

আরও পড়ুন: আসতে চলেছে 6 GB RAM যুক্ত Realme এর সস্তা স্মার্টফোন, লঞ্চের আগেই দেখুন ফিচার

ফোটোগ্রাফির জন্য Redmi 9i তে ব‍্যাক প‍্যানেলে একটি 13 মেগাপিক্সেলের AI ক‍্যামেরা ও ফ্রন্ট প‍্যানেলে 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত মিইউআই 12 আউট অফ দ‍্য বক্স এবং সিস্টেম ওয়াইড ডার্ক মোডের সঙ্গে পাওয়া যায়। এছাড়া এই ফোনটি 10 ওয়াট ফাস্ট চার্জিং, ডুয়েল সিম স্লট, 4জি ভোএলটিই, ওয়াইফাই 802.11 b/g/n, ব্লুটুথ 5.0, জিপিএস, মাইক্রো ইউএসবি, 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও P2i ফ্ল‍্যাশ রেসিসটেন্সর সঙ্গে পেশ করা হয়েছে।

দাম

Redmi 9i ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 8,299 টাকা রাখা হয়েছে এবং ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 9,299 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগেই বলা হয়েছে ফোনটি নেচার গ্ৰীন, সী ব্লু ও মিডনাইট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। Redmi 9i এর প্রথম সেল আগামী 18 সেপ্টেম্বর দুপুর 12টার সময় ফ্লিপকার্ট, মি স্টোর ও মি ডট কমে অনুষ্ঠিত হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here