Realme C17 ফোনটি সম্পর্কে দীর্ঘদিন ধরেই বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। এবার স্বয়ং কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই ফোনটি আগামী 21 সেপ্টেম্বর লঞ্চ করা হবে। রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই তথ্য জানা গেছে। ভারতীয় সময় অনুযায়ী 21 সেপ্টেম্বর দুপুর 12টার সময় এই ফোনটি লঞ্চ করা হবে। একজন টিপস্টারের শেয়ার করা তথ্য থেকে ফোনটির সম্ভাব্য ফিচার সম্পর্কে ধারণা করা যায়।
আরও পড়ুন: 22 সেপ্টেম্বর Nokia এর বড় ইভেন্ট, লঞ্চ হতে পারে Nokia 3.4, Nokia 7.3 এবং Nokia 9.3 PureView
বর্তমানে রিয়েলমি তাদের সি সিরিজে একের পর এক বাজেট ক্যাটাগরির স্মার্টফোন লঞ্চ করে চলেছে। কয়েক দিন আগেই কোম্পানি এই সিরিজে Realme C12 ও Realme C15 ফোনদুটি লঞ্চ করেছিল। আবার কিছু দিন আগেই বেঞ্চমার্কিং ওয়েবসাইটে Realme C17 ফোনটি দেখা গেছে। লিস্টিং অনুযায়ী Realme C17 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমর সঙ্গে পেশ করা হবে।
ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য Realme C17 এ এআই বিউটি ও পোর্ট্রেট মোডের সঙ্গে 8 মেগাপিক্সেলের এআই ক্যামেরা থাকতে পারে। এই ফোনের কোয়াড ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, 119 ডিগ্রি 8 মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 4 সেন্টিমিটার ফোকাস ডিস্টেন্স 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের B&W পোর্ট্রেট লেন্স থাকবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারী ও 7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল নতুন স্মার্টফোন, দাম মাত্র 8499 টাকা
হার্ডওয়্যার
Realme C17 ফোনটিতে 11 ন্যানোমিটার টেকনিকে তৈরি স্ন্যাপড্রাগন 460 চিপসেট থাকবে বলে জানা গেছে এবং এর ক্লক স্পীড হবে 1.8 গিগাহার্টস। এই ফোনে 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনে মেমরি কার্ড সাপোর্ট করবে। ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
ব্যাটারী
এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হবে যা 34 দিন স্ট্যান্ডবাই টাইম, 18.6 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 12.3 ঘন্টা PUBG গেমিং ও 83.4 ঘন্টা মিউজিক প্লেব্যাক দিতে সক্ষম। এই ব্যাটারী 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং চার্জিঙের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 4GB RAM, 4000mAh ব্যাটারী ও 48MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Honor 30i
ডিসপ্লে
Realme C17 এ 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত আইপিএস এলসিডি প্যানেল থাকবে। এই ফোনে 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে যা 600 নিটস ব্রাইটনেসে কাজ করতে পারবে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90 শতাংশ হবে। এই ফোনটি রিয়েলমি ইউআই এর সঙ্গে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











