বর্তমানে টেক জগতে Xiaomi ইতিমধ্যে দশ বছর পার করে ফেলেছে। কোম্পানি তাদের দশম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এবং এই মঞ্চে নতুন কিছু প্রোডাক্টও পেশ করেছে। কোম্পানির সফলতা সেলিব্রেট করার জন্য শাওমির ফাউন্ডার এবং সিইও লেই জুন ফ্ল্যাগশিপ ডিভাইস Mi 10 Ultra এর সঙ্গে Redmi K30 Ultra স্মার্টফোনটিও টেক মঞ্চে পেশ করেছে। কোম্পানি তাদের এই ফোনটি আপাতত চীনে লঞ্চ করেছে যা আগামী 14 তারিখ থেকে সেল করা হবে।
Redmi K30 Ultra
কোম্পানির পক্ষ থেকে Redmi K30 Ultra ফোনটি 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এটি একটি ফুল ভিউ ডিসপ্লেযুক্ত স্মার্টফোন এবং এর সেলফি ক্যামেরা সেন্সর পপ আপ মডিউলের মধ্যে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে 120 হার্টস রিফ্রেসরেট সাপোর্ট করে এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 92.7 শতাংশ।
Redmi K30 Ultra ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি মিইউআই 12 এ কাজ করে। একইভাবে প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 ন্যানোমিটার টেকনিকে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেটের দৌলতে Redmi K30 Ultra ডুয়েল মোড 5জিতে রান করতে সক্ষম। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে মালি জি77 জিপিইউ আছে।
ফোটোগ্রাফির জন্য Redmi K30 Ultra তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটির ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের টেলিম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট ডেপ্থ সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Redmi K30 Ultra তে 20 মেগাপিক্সেলের পপ আপ ক্যামেরা দেওয়া হয়েছে।
Redmi K30 Ultra একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি এবং 5জি উভয় নেটওয়ার্ক সাপোর্ট করে। এনএফসি, আইআর ব্লাস্টারসহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
ভেরিয়েন্ট ও দাম
কোম্পানির পক্ষ থেকে Redmi K30 Ultra ফোনটি চীনে চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্টগুলির দাম যথাক্রমে
6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ = 1,999 ইউয়ান (প্রায় 21,400 টাকা),
8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ = 2,199 ইউয়ান (প্রায় 23,500 টাকা),
8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ = 2,499 ইউয়ান (প্রায় 26,800 টাকা) এবং সর্বশেষ
8 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ = 3,199 ইউয়ান (প্রায় 28,900 টাকা)
