শাওমির সাব ব্র্যান্ড রেডমি প্রায় সপ্তাহ দুয়েক আগে ভারতের মার্কেটে তাদের প্রথম 5জি স্মার্টফোন হিসেবে Redmi Note 10T 5G নামের ফোনটি লঞ্চ করেছিল। 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা, 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে এবং 5,000 এমএএইচের ব্যাটারিসহ মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেটে রান করা এই ফোনটি 13,999 টাকা প্রাথমিক দামে পেশ করা হয়েছিল। কিন্তু লঞ্চের মাত্র দুই সপ্তাহ পরেই কোম্পানি তাদের ফ্যানদের অবাক করে Redmi Note 10T 5G এর দাম বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, এছাড়াও কোম্পানি আরও একবার দাম বাড়িয়েছে Redmi Note 10 ফোনটির।
দাম বাড়ল Redmi Note 10T 5G এর
গত 20 জুলাই কোম্পানির পক্ষ থেকে Redmi Note 10T 5G ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 13,999 টাকা। কোম্পানি এবার এই ভেরিয়েন্টের দাম 500 টাকা বাড়িয়ে 14,499 টাকা করে দেওয়া হয়েছে। একইভাবে Redmi Note 10T 5G এর বড় ভেরিয়েন্ট 15,999 টাকা দামে 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছিল। এই ভেরিয়েন্টের দামও 500 টাকা বাড়ানো হয়েছে। ফোনটির বর্তমান দাম 16,499 টাকা। জানিয়ে রাখি কোম্পানি গত 26 জুলাই থেকে Redmi Note 10T 5G ফোনটির সেল শুরু করেছিল।
আবার দাম বাড়ল Redmi Note 10 এর
গত 4 মার্চ ভারতের মার্কেটে শাওমি তাদের Redmi Note 10 ফোনটি পেশ করেছিল। কোম্পানি এই ফোনটির 4 জিবি র্যাম ভেরিয়েন্ট 11,999 টাকা এবং 6 জিবি র্যাম ভেরিয়েন্ট 13,999 টাকা দামে মার্কেটে এনেছিল। কিন্তু বিগত পাঁচ মাসে কোম্পানির পক্ষ থেকে কয়েক বার ফোনটির দাম বাড়ানো হয়েছে। আজ অর্থাৎ 3 আগস্ট চাইনিজ স্মার্টফোন কোম্পানি শাওমি তাদের Redmi Note 10 ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে।
দাম বাড়ানোর ফলে Redmi Note 10 ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা থেকে বেড়ে 13,499 টাকা হয়ে গেছে। একইভাবে ফোনটির 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 500 টাকা বাড়িয়ে দেওয়ায় এই ভেরিয়েন্টটি কেনার জন্য এখন থেকে 14,999 টাকার বদলে 15,499 টাকা দাম দিতে হবে। এখানে লক্ষনীয় Redmi Note 10 ফোনটি লঞ্চের পর থেকে গত পাঁচ মাসে ফোনটির দাম 1,500 টাকা বেড়ে গেছে। অর্থাৎ যে নতুন ফোনটি ‘সস্তা’ ট্যাগের সঙ্গে লঞ্চ করা হয়েছিল সেটি এখন আর নতুন নেই, আর সস্তাও নয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










