শাওমি কিছু দিন আগে ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে তাদের প্রতিপত্তি বজায় রাখতে রেডমি 6 সিরিজ পেশ করে। কোম্পানির পক্ষ থেকে এক সঙ্গে তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল, যেগুলো হল রেডমি 6, রেডমি 6এ ও রেডমি 6 প্রো। আজ শাওমি আন্তর্জাতিক বাজারে তাদের নতুন ডিভাইস রেডমি নোট 6 প্রো লঞ্চ করে দেওয়া হয়েছে। রেডমি নোট 6 প্রো কোম্পানির পক্ষ থেকে চারটি ক্যামেরা সেন্সরসহ লঞ্চ করা হয়েছে। শাওমির তরফ থেকে রেডমি নোট 6 প্রো এই মুহূর্তে শুধুমাত্র থাইল্যান্ডে লঞ্চ করা হয়েছে যেখানে ফোনটির দাম 6,990 থাই বাহার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 15,599 টাকা রাখা হয়েছে।
শাওমি রেডমি নোট 6 প্রোর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের ক্যামেরা সেগমেন্ট। রেডমি নোট 6 প্রোর ব্যাক ও ফ্রন্ট উভয় প্যানেলেই ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারের 20 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
রেডমি নোট 6 প্রোর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত করা হয়েছে এবং এতে নচ আছে। ফোনে 2280 × 1080 রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি মিইউআই 9.6 যুক্ত অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে ও 14 এনএম কোরিও 260 সিপিইউ এর সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 চিপসেটে রান করে।
কোম্পানির পক্ষ থেকে রেডমি নোট 6 প্রো 6 জিবির র্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে গ্ৰাফিক্সের জন্য এড্রিনো 509 জিপিইউ আছে। এতে 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। রেডমি নোট 6 প্রো ফোনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট 6 প্রোতে 4,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।
থাইল্যান্ডে রেডমি নোট 6 প্রো ব্ল্যাক, ব্লু ও রোজ গোল্ড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। শাওমি এখনও পর্যন্ত ফোনটির গ্লোবাল লঞ্চ সম্পর্কে কোনো ঘোষণা করেনি। তাই ফোনটি কবে ভারতীয় টেক জগতে এন্ট্রি নেবে তা এখনই বলা সম্ভব নয়।










