Xiaomi এবছর এপ্রিল মাসে ভারতে তাদের রেডমি ওয়াই সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Redmi Y3 স্মার্টফোন লঞ্চ করেছিল। এটি একটি লো বাজেট স্মার্টফোন যা কোম্পানি ওয়াটারড্রপ নচ ও ডুয়েল ক্যামেরার সঙ্গে পেশ করেছে। কোম্পানির তরফ থেকে Redmi Y3 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছিল। শাওমির অন্যান্য স্মার্টফোনের মতো এই ফোনটিও শুধুমাত্র ফ্ল্যাশ সেলের মাধ্যমে বেচা হতো। কিন্তু এখন কোম্পানি তাদের ফ্যানদের কথা মাথায় রেখে ভারতে Redmi Y3 এর ওপেন সেল চালু করতে চলেছে।
ভারতে লঞ্চ হবে Moto E6 Plus, 20 জুন Motorola One Vision এর সঙ্গেই হতে পারে লঞ্চ
এতদিন Redmi Y3 কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া শপিং সাইট আমাজনে বিক্রি করা হতো। Redmi Y3 এতটাই জনপ্রিয় যে ফোনটির ফ্ল্যাশ সেলের সময় প্রায় সবসময়ই ফোনটি স্টক আউট হয়ে যেতো। কিন্তু এবার কোম্পানি ফোনটির ওপেন সেল শুরু করছে। আজ থেকে আর Redmi Y3 কেনার জন্য ফ্ল্যাশ সেলের অপেক্ষা করতে হবে না। যখন ইচ্ছা ফোনটি কেনা যাবে। এই সেল 9 জুন পর্যন্ত চলবে। এই ফোনটির 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 9,999 টাকা এবং 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 11,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
Redmi Y3
শাওমি Redmi Y3 ফোনটি ডটনচ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনে 2.5ডি কার্ভড গ্লাস কোটেড 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.26 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 1520 × 720 পিক্সেল। স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য কোম্পানি এই ফোনে গোরিলা গ্লাস 5 ব্যবহার করেছে। Redmi Y3 অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 এ কাজ করে। এই ফোনটি 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 14 এনএম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 632 চিপসেটে রান করে।
ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হলো Samsung Galaxy A80, লঞ্চ হবে 15 জুন
গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 506 জিপিইউ দেওয়া হয়েছে। শাওমি Redmi Y3 ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। একটি ভেরিয়েন্টে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল মেমরি আছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্ৰাফির জন্য Redmi Y3 তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ডুয়েল এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেটআপে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Redmi Y3 তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে।
Xiaomi Poco F1 এর দাম কমানো হলো 2,000 টাকা, তাড়াতাড়ি করুন, নয়তো হাতছাড়া হয়ে যাবে এই সুবর্ণ সুযোগ
শাওমি Redmi Y3 ফোনটি ডুয়েল সিম ও 4জি ভোএলটিইর সঙ্গে পেশ করেছে। এই ফোনে ব্লুটুথ, ওয়াইফাই ও আইআর ব্লাস্টারের মতো আপশন আছে। এতে সিকিউরিটির জন্য ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Y3 তে 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। ভারতে Redmi Y3 এর প্রাইম ব্ল্যাক, বোল্ড রেড ও এলিমেন্ট ব্লু কালার ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
