অন্য কোম্পানির প্রোডাক্ট কিনতে বারণ করছে Xiaomi! জেনে নিন কারণ

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন স্মার্টফোন ব্র‍্যান্ড এবং টেক কোম্পানিগুলির মধ্যের প্রতিযোগিতা সম্পর্কে আমরা সবাই জানি। এইসব কোম্পানি একদিকে যেমন নিজেদের প্রোডাক্টের কোয়ালিটি উন্নত করে তেমনই আবার সুযোগ পেলেই অন্য কোম্পানির বদনাম করতে পিছপা হয় না। এই রেসে এগিয়ে থাকার জন্য Xiaomi নতুন পদক্ষেপ নিয়েছে। কোম্পানি ‘Tech Ka Shubh Muhurat’ campaign এর সূচনা করে ঘোষণা করেছে ‘Don’t buy tech, yet!’ অর্থাৎ এখন অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট কিনবেন না।

Xiaomi-এর কথায় – ‘Dont Buy Tech Yet’

উৎসবের মরশুমে Amazon ও Flipkart এর মতো শপিং সাইটগুলি ছাড়া বিভিন্ন টেক কোম্পানিও নতুন নতুন অফার পেশ করে থাকে যেখানে মোবাইল। টিভি এবং অন্যান্য প্রোডাক্টে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক পাওয়া যায়। কিন্তু চিনের টেক ব্র্যান্ড শাওমি এর উল্টো করছে। কোম্পানি তাদের ফ্যানদের কোনো নতুন গ্যাজেট কিনতে বারণ করছে। আসলে কোম্পানি তাদের আগামী সেলের জন্য এরকম করছে, যা ‘Diwali with Mi – Tech Ka Shubh Muhurat’ নামে প্রমোট করা হচ্ছে।

পাওয়া যাবে সস্তা শাওমি প্রোডাক্ট

ভারতে আগামী 20 সেপ্টেম্বর থেকে শাওমির এই ‘Tech Ka Shubh Muhurat’ সেল শুরু হতে চলেছে। আর এই কারণেই কোম্পানি ‘Dont Buy Tech Yet’ হ্যাশট্যাগ ব্যাবহার করছে। এর মধ্য দিয়ে কোম্পানি আভাস দিয়ে বোঝাতে চাইছে যে এখন কোনো নতুন টেক প্রোডাক্ট কিনলে লোকসান হবে কারণ আগামী সেলে অত্যন্ত কম দামে সমস্ত টেক প্রোডাক্ট পাওয়া যাবে। তবে এই সেলে কোন মি প্রোডাক্ট বা শাওমি স্মার্টফোন কত সস্তায় পাওয়া যাবে সেবিষয়ে এখনও পর্যন্ত কোম্পানি মুখ খোলেনি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here