মাত্র 8199 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছে Zeno 100 Lite স্মার্টফোন, এক‌ই সঙ্গে বাজারে এসেছে 8799 টাকা দামের Zeno 100 Pro

সস্তা স্মার্টফোন প্রেমীদের জন্য আইটেল দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। জেনো ব্র্যান্ডের অধীনে এই ফোনদুটি Zeno 100 Pro এবং Zeno 100 Lite নামে পেশ করা হয়েছে। এই নতুন দুটি ফোনে 10000 টাকার চেয়ে কম দামে স্টাইলিশ ডিজাইন এবং এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন রয়েছে। লুকের দিক থেকে Zeno 100 Pro ফোনটি অনেকটা iPhone 17 Pro ফোনের মতো এবং Zeno 100 Lite ফোনটি OnePlus 15 ফোনের মতো দেখতে।

Zeno 100 Pro এবং 100 Lite ফোনের দাম

নতুন Zeno 100 Lite ফোনটি 8,199 টাকা দামে লঞ্চ করা হয়েছে। সিরিজের Zeno 100 Pro ফোনের দাম রাখা হয়েছে 8,799 টাকা। অর্থাৎ এই দুটি ফোনের দাম‌ই 10 হাজার টাকার চেয়ে কম। সিরিজের লাইট মডেল Green, Beige ও Black কালার অপশনে সেল করা হবে এবং প্রো মডেলটি Black, Silver ও Orange কালারে পেশ করা হয়েছে। এই দুটি ফোনই শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হবে।

Zeno 100 Lite ফোনের স্পেসিফিকেশন

Zeno 100 Lite ফোনের রেয়ার লুক অনেকটা OnePlus 15 ফোনের মতো করা হয়েছে। ফোনটির ক্যামেরা সেট‌আপ ওয়ানপ্লাস ফোনের ডিজাইন দ্বারা অনুপ্রাণিত। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি রয়েছে, ফলে এতে যথেষ্ট মজবুত বিল্ড কোয়ালিটি পাওয়া যাবে।

এই ফোনে 6.61-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। 90Hz রিফ্রেশ রেটের দৌলতে এতে স্মুথ স্ক্রলিং এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য Zeno 100 Lite ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। বর্তমান বড় ব্যাটারির ট্রেন্ডে এই ব্যাটারি বেশ ছোট, তবে বাজেট হিসাবে এটি যথাযথ।

Zeno 100 Pro ফোনের স্পেসিফিকেশন

Zeno 100 Pro ফোনটি এই সিরিজের বড় মডেল। মজবুত বিল্ড কোয়ালিটির জন্য এই ফোনেও MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি দেওয়া হয়েছে। অর্থাৎ উঁচু থেকে পড়ে গেলেও ফোনটির কোনো ক্ষতি হবে না। ফটোগ্রাফির জন্য এই ফোনে এআই ফিচার সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই ফোনটিতে IR Blaster রয়েছে, ফলে এই ফোনটি টিভি, এসির মতো হোম অ্যাপ্লায়েন্সের রিমোট হিসাবে ব্যাবহার করা যাবে।

কোম্পানির পক্ষ থেকে Zeno 100 Pro ফোনটি অফলাইন কমিউনিকেশন ফিচার সহ পেশ করা হয়েছে, ফলে নো নেটওয়ার্ক পরিস্থিতিতেও 200 মিটার দূরত্বের মধ্যে অবস্থিত অন্য স্মার্টফোনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। এই ফোনটিতে ড্রপ রেজিস্টেন্সের পাশাপাশি হীট রেজিস্টেন্স ডিজাইন দেওয়া হয়েছে, যা হেভি প্রসেসিঙের সময় ফোনের হীট বাইরে বের করে দেয়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here