এখন বাস্তবে আসতে চলেছে 20GB র‍্যামযুক্ত স্মার্টফোন, সঙ্গে কোম্পানি যোগ করবে Under Display Selfie Camera

খুব বেশি না, দুই তিন বছর আগেও একটি মোবাইল ফোনে সর্বাধিক 8 থেকে 12 র‍্যামের কথা শোনা যেতো। তখনও পর্যন্ত কেউ ভাবতেও পারতো না কোনো ফোনে 16 জিবি বা 18 জিবি পর্যন্ত র‍্যাম দেখা যেতে পারে। কিন্তু এটাও সত্যি যে টেকনোলজির জগতে অসম্ভব বলে কিছুই নেই। বর্তমানে Lenovo Legion এবং ASUS ROG Phone 5 এর মতো ফোনগুলি সবার থেকে এগিয়ে নতুন মাইল ফলক গড়ে তুলেছে। এবার টেক কোম্পানি ZTE আরও দুই কদম এগিয়ে 20 জিবি র‍্যামযুক্ত ফোনে কাজ করছে।

শুনতে অবাক লাগলেও এখন খুব শীঘ্রই মার্কেটে আসতে চলেছে 20 জিবি র‍্যামযুক্ত স্মার্টফোন এবং এই অসাধ‍্য সাধন করতে চলেছে অন‍্যতম টেক কোম্পানি ZTE। কোম্পানির এক্সিকিউটিভ Lu Qianhao মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে কোম্পানির এই নতুন প্রোজেক্টের কথা জানিয়েছেন। লু তাঁর পোস্টে এই আগামী ফোনের নাম বা লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানাননি তবে তিনি লিখেছেন, “20GB of RAM is really not as smooth as Yyds”

জেডটিইর এই আগামী ফোন সম্পর্কে বলা হচ্ছে এই ফোনে 18 জিবি র‍্যামের সঙ্গে 2 জিবি ভার্চুয়াল র‍্যাম দেওয়া হতে পারে। আরও মনে করা হচ্ছে এত বড় র‍্যামযুক্ত এই ফোনে শক্তিশালী প্রসেসর যোগ করে ফোনটি কোম্পানির ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে পেশ করা হতে পারে। এছাড়া এই ফোনে আন্ডার ডিসপ্লে সেলফি ক‍্যামেরা থাকবে বলে কানাঘুষো চলছে। এই মুহুর্তে এই ফিউচার স্মার্টফোন সম্পর্কে আরও আপডেট এবং এর নাম ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

ASUS ROG Phone 5

ASUS ROG Phone 5 সিরিজ 20.4:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2448 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.78 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। সবাই জানে এই সিরিজ গেমারদের কাছে অত‍্যন্ত স্পেশাল, তাই ASUS ROG Phone 5 এবং ASUS ROG Phone 5 Pro তে 144 হার্টস রিফ্রেশরেট এবং 300 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লে 2.5ডি কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড এবং আই কেয়ার লেয়ার দিয়ে কোটেড। এছাড়া ফোনগুলির ডিসপ্লে HDR10+, 800 নিটস ব্রাইটনেস ও 1000000:1 কন্ট্রাস্ট রেশিওর মতো উল্লেখযোগ্য ফিচারযুক্ত।

ASUS ROG Phone 5 এবং ASUS ROG Phone 5 Pro ফোনদুটিতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 দেওয়া হয়েছে যা আসুসের ROG UI তে কাজ করে। প্রসেসিঙের ক্ষেত্রে এই ফোন 2.84 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 64 বিট অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 5জি চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 660 জিপিইউ দেওয়া হয়েছে। এই স্মার্টফোন সিরিজে LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ রয়েছে।

ফোটোগ্রাফির জন্য ASUS ROG Phone 5 সিরিজে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই সিরিজের ফোনে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

শক্তিশালী স্পেসিফিকেশনের পাশাপাশি ASUS ROG Phone 5 সিরিজের ব‍্যাটারীও অতুলনীয়। এই সিরিজের ফোনে 3,000 এম‌এএইচের ডুয়েল ব‍্যাটারী দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত‍্যেকটি ফোনে 6,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এত বড় ব‍্যাটারী চার্জ করার জন্য সিরিজের ফোনগুলি 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here