খুব তাড়াতাড়ি Vivo তাদের সস্তা ওয়াই সিরিজের অধীনে Vivo Y50c স্মার্টফোন লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি, তবে Google Play Console ডেটাবেসে এই ফোনটি দেখা গেছে। এই নতুন লিস্টিঙের মাধ্যমে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফ্রন্ট ডিসপ্লে রেন্ডারের ছবি প্রকাশ্যে এসেছে। এর ফলে ফোনটির ডিজাইন এবং ফিচার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
লিস্টিঙে Vivo Y50c ফোনটি ‘V2443A’ মডেল নাম্বার সহ দেখা গেছে। জানিয়ে রাখি এর আগে গুগল প্লে সাপোর্টেড ডিভাইস লিস্টে ফোনটি ‘V2443BA’ মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। লেটেস্ট লিস্টিঙে দেখা ভেরিয়েন্টটিতে 8GB RAM থাকবে বলে জানানো হয়েছে। এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর (MT6835, 2.20GHz, octa-core) এবং ARM Mali G57 GPU থাকবে বলে জানা গেছে। এই আপকামিং ফোনটি Android 15 ওএসে কাজ করতে পারে। ফোনটির ডিসপ্লেতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন এবং 320 xhdpi স্ক্রিন ডেনসিটি থাকতে পারে।
প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে, পাতলা বেজল এবং চওড়া তিন দেওয়া হবে। ফ্রন্ট ক্যামেরার জন্য এতে ওয়াটার ড্রপ নচ যোগ করা হবে বলে ছবি থেকে জানা গেছে। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার থাকবে। ডিজাইন দেখে মনে করা হচ্ছে ফোনটি বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে।
জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে চীনে Vivo Y50 5G, Y50m 5G ও G3 5G স্মার্টফোন পেশ করা হয়েছে। আগামী দিনে Vivo Y37t, Y50i এবং Y50c ফোনগুলি লঞ্চ করা হবে। এই সবকটি ফোনের স্পেসিফিকেশন অর্ধেকটা কাছাকাছি হতে পারে। তবে ফোনগুলির নাম, স্টোরেজ ভেরিয়েন্ট এবং মার্কেট আলাদা আলাদা হতে পারে।
আপকামিং Vivo Y50c ফোনটিকে বাজারে উপস্থিত বাজেট ক্যাটাগরির Redmi 13C 5G এবং iQOO Z10 Lite ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে Y50c ফোনটির অফিসিয়াল দাম ও স্পেসিফিকেশন ঘোষণা না করা পর্যন্ত ফোনটির আসল ক্ষমতা এবং প্রতিদ্বন্দ্বী সম্পর্কে ধারণা করা সম্ভব নয়। তাই আপাতত ফোনটির জন্য অপেক্ষা করতে হবে।
শীঘ্রই কম দামে কোম্পানির পক্ষ থেকে Vivo Y50c ফোনটি পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটির দাম 15,000 হাজার টাকার চেয়ে কম রাখা হতে পারে। চীনের বাসিন্দাদের জন্য বেসিক স্মার্টফোন হিসাবে Y50c একটি সুন্দর অপশন হতে পারে। তবে হাই পারফরমেন্স স্মার্টফোন খুঁজলে অন্য স্মার্টফোন কেনা উচিৎ।
