শীঘ্রই স্যামসাঙ তাদের Samsung Galaxy S27 লসিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে জুলাই বা আগস্ট মাসের দিকে টেক মঞ্চে এই সিরিজ লঞ্চ করা হতে পারে। এবার আপকামিং সিরিজের Samsung Galaxy S27 5G ফোনের সম্পর্কে নতুন ডিটেইলস সম্পর্কে জানা যাচ্ছে। সম্প্রতি সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। সবচেয়ে বড় কথা হল এই প্রথম লিস্টিঙের মাধ্যমে ‘Samsung Galaxy S27’ নাম প্রকাশ্যে এসেছে।
সম্প্রতি জিএসএমএ ডেটাবেসে Samsung Galaxy S27 5G ফোনটি লিস্টেড হয়েছে, তবে স্মার্টপ্রিক্স ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই তথ্য জানতে পেরেছি। GSMA ডেটাবেসে এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি SM-S952U মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে সবচেয়ে বড় কথা হল ফোনের নাম প্রকাশ্যে এসেছে। আগামী দিনে এই ফোনের সংক্রান্ত আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy S27 ফোনের স্পেসিফিকেশন
আপকামিং Samsung Galaxy S27 ফোনটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে। একইসঙ্গে বেশ কিছু বাজারে ফোনটি কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর এবং Samsung Exynos 2700 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। উভয় ফোনেই মোবাইলের সিপিইউ শক্তিশালী প্রসেসিং এবং হেভি গেমিঙের ক্ষেত্রে দারুণ পারফরমেন্স দিতে সক্ষম।
Samsung Galaxy S27 ফোনে 50MP ক্যামেরা থাকতে পারে। একইসঙ্গে ফোনে 3x Optical Zoom সাপোর্টেড টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এটি একটি কম্প্যাক্ট স্মার্টফোন হবে, এতে 6.3-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং স্যামসাঙ ফোনে 4300mAh থেকে 4700mAh ব্যাটারি দেওয়া হবে।
Samsung Galaxy S26 ফোনের দাম এবং স্পেসিফিকেশন
Samsung Galaxy S26 ফোনের 12GB RAM ভেরিয়েন্ট 256GB এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের প্রাথমিক দাম 87,999 টাকা রাখা হয়েছিল, তবে বর্তমানে বিভিন্ন শপিং সাইটে অনেকটাই কম দামে সেল করা হচ্ছে। এই ফোনে 3.8GHz ক্লক স্পীডযুক্ত Exynos 2600 প্রসেসর রয়েছে। অন্যদিকে স্মুথ মাল্টিটাস্কিঙের জন্য এতে LPDDR5X RAM দেওয়া হয়েছে হয়েছে।
Samsung Galaxy S26 স্মার্টফোনটিতে 6.3 ইঞ্চির ফুলএইচডি+ Dynamic AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট এবং ভিসন বুস্টার সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S26 ফোনটি 4300mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। একইভাবে দ্রুত চার্জ করার জন্য Galaxy S26 ফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Samsung Galaxy S26 সিরিজ অ্যান্ড্রয়েড 16 এবং One UI 8.5 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এটি Galaxy AI সহ কাজ করতে সক্ষম।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S26 স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 10 মেগাপিক্সেল 3x Telephoto লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে IP68 রেটিং, Wi-Fi 7 এবং Bluetooth 5.4 এর মতো ফিচার রয়েছে।











