Home খবর চীনে লঞ্চ হল শক্তিশালী গেমিং স্মার্টফোন OnePlus Ace 5 Ultra এবং Ace 5 Racing, জেনে নিন স্পেসিফিকেশন ডিটেইলস

চীনে লঞ্চ হল শক্তিশালী গেমিং স্মার্টফোন OnePlus Ace 5 Ultra এবং Ace 5 Racing, জেনে নিন স্পেসিফিকেশন ডিটেইলস

আজ চীনে ওয়ানপ্লাস তাদের ‘এস 5’ সিরিজের নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে হেভি পারফরমেন্সের জন্য OnePlus Ace 5 Ultra এবং Ace 5 Racing Edition স্মার্টফোনদুটি চীনে পেশ করা হয়েছে। OnePlus 5G ফোনগুলিতে হেভি গেমিং জন্য শক্তিশালী প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনগুলি ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Ace 5 Ultra Edition ফোনের ডিটেইলস সম্পর্কে।

OnePlus Ace 5 Ultra Edition

OnePlus Ace 5 Ultra Edition ফোনের বিশেষত্ব

Ace 5 Ultra Edition ফোনটিতে বড় 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 1400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডিজাইন সিরিজের আগের মডেলগুলির মতো রাখা হয়েছে। এই ফোনটিতেও ফ্ল্যাট স্ক্রিন এবং রাইট অ্যাঙ্গেল ফ্রেম রয়েছে। ফোনটির ব্যাক প্যানেল মেটাল ফ্রেমের তৈরি ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফ্ল্যাশ লাইট সহ ক্যামেরা মডিউল ডিজাইন করা হয়েছে।

ফোনটির বাঁদিকে একটি শর্টকার্ট বাটন রয়েছে, ইউজাররা এটি ক্লিক করে ফ্ল্যাশ মেমরি, মিউট, ট্রান্সলেট, রেকর্ডিঙের মতো ফিচার ব্যাবহার করতে পারবেন। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 9400+ চিপসেট, Lingxi টাচ চিপ এবং ই-স্পোর্টস ওয়াইফাই G1 চিপ দেওয়া হয়েছে। গেমিঙের জন্য এই ফোনে Fengchi কোর যোগ করা হয়েছে, এর ফলে লো ফ্রেম ড্রপ মাত্র 1% পর্যন্ত লিমিটেড থাকে।

ফোনটিতে 100W সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 6700mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে নতুন Glacier কুলিং সিস্টেম রয়েছে, এর ফলে 7300mm² VC এবং 4000mm² ব্যাক কভার কুলিঙের সুবিধা পাওয়া যায়।

স্পেসিফিকেশন

দাম

OnePlus Ace 5 Racing Edition

OnePlus Ace 5 Racing Edition ফোনের বিশেষত্ব

Ace 5 Racing Edition ফোনটি কিছুটা কম্প্যাক্ট এবং এতে 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। হেভি গেমিঙের কথা মাথায় রেখে এই ফোনটিতে নতুন Dimensity 9400e প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে কোম্পানির নিজস্ব Fengchi গেমিং কোর রয়েছে, যা গেমিঙের সময় হাই পারফরমেন্স এবং লো ফ্রেম ড্রপ দিতে সক্ষম।

এই মডেলটিতেও Glacier কুলিং সিস্টেম রয়েছে, তবে এই ফোনের 29772mm² বেশি কুলিং এরিয়া দেওয়া হয়েছে। ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7100mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

স্পেসিফিকেশন

দাম