24,680 টি নতুন গ্রামে পাওয়া যাবে BSNL 4G Services, বসানো হবে কয়েক হাজার নতুন মোবাইল টাওয়ার! 1.64 লাখ কোটি টাকার প্যাকেজের ঘোষণা

BSNL 4G Services সম্পর্কিত বহু সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার গ্রহন করেছে, এই সিদ্ধান্ত গুলি বিএসএনএল কোম্পানির ভালো সময় নিয়ে আসবে। কেন্দ্রীয় ক্যাবিনেট বিএসএনএল কোম্পানিকে 1.64 লাখ কোটি টাকার প্যাকেজ দেওয়ার অনুমতি দিয়েছে, এই টাকাটা কোম্পানি তাদের নেটওয়ার্ক এবং সার্ভিস আরও ভালো করার জন্য ব‍্যবহার করতে পারে। নতুন প্ল্যান অনুযায়ী 24,680টি গ্রামে BSNL 4G Services শুরু করা হবে এবং দেশে 19,722 নতুন Mobile Tower বসানো হবে। কেন্দ্র সরকার Bharat Sanchar Nigam Limited (BSNL) এবং Bharat Broadband Network (BBNL) একত্রিত করার অনুমোদন‌ও দিয়েছে।

BSNL 4G Services

5G in India খুব শীঘ্রই সত্যি হতে চলেছে। Jio, Airtel এবং Vi-এর মতো কোম্পানি গুলি যেখানে 5G Services লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, সেখানে দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল এখনো সম্পূর্ণ দেশে নিজের 4G Network সার্ভিস চালু করে উঠতে পারেনি। সম্পদের অভাবে ভুগতে থাকা বিএসএনএলের প্রবর্তনের জন্য গতকাল কেন্দ্রীয় কেবিনেট অনেক গুলি সিদ্ধান্ত গ্রহন করেছে। এই সিদ্ধান্ত গুলির অনুযায়ী কেন্দ্রীয় সরকরের পক্ষ থেকে সম্পূর্ণ সাহায্য করা হবে এবং বিএসএনএল কোম্পানি দেশের দূর দূরান্তের এলাকায় টাওয়ার বসিয়ে 4G Services শুরু করবে।

টেলিকমিউনিকেশন মন্ত্রী Ashwani Vaishav বলেছেন, যে কেবিনেটের সিদ্ধান্তের পর দেশের 24,680 গ্রামে BSNL 4G Services প্রদান করা হবে। এইসব এলাকায় 4জি সার্ভিস দেওয়ার জন্য কোম্পানিকে 26,316 কোটি টাকার প্যাকেজের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও 6,279 টি এমন গ্রাম বেছে নেওয়া হয়েছে, যেখানে এখনো 2G এবং 3G সার্ভিস আছে এবং এই গ্রামের নেটওয়ার্ক আপগ্রেড করে সেখানে‌ও 4জি সার্ভিস পেশ করা হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে 4জি সার্ভিস পেশ করে এবং নিজের সার্ভিস ভালো করার জন্য বিএসএনএল 19,722টি নতুন মোবাইল টাওয়ার বসাবে।

1.50 লাখ কোটি টাকার ফান্ড

সম্পূর্ণ ভারতে BSNL 4G Services প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকার কোম্পানিকে অনেক টাকার প্যাকেজ প্রদান করেছে। 4G সার্ভিসের জন্য প্রয়োজনীয় উপকরন এবং টেকনিক্যাল উন্নতি‌র জন্য সরকারের পক্ষ থেকে 26 হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। এছাড়া গ্রামীণ এলাকায় ওয়ারলাইন সার্ভিস দেওয়ার জন্য পরিকল্পনা করা হবে এবং এর জন্য বিএস‌এন‌এলকে 13,789 কোটি টাকা ইকুইটি হিসেবে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে এই সাহায্যের পর BSNL এর ইকুইটি আধার 40,000 কোটি থেকে বেড়ে 1.50,000 কোটি হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here