যেকোনো সময় প্রয়োজন হতে এই 10টি সরকারি ফোন নাম্বার, এই নাম্বার গুলিকে আপনার ফোনে রাখা অবশ্যই প্রয়োজন

গত কয়েক বছর ধরে Digital India উদ‍্যোগের কারনে ভারত সরকার অনেক বিভাগে, সংগঠনে, মহুকুমাতে অনলাইন কাজ করছে। এই সমস্ত কাজের জন্য সরকারি দপ্তরে চক্কর দিতে হতো এবং লম্বা লাইনে দাড়াতে হতো, এই কাজগুলি এখন ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে মিনিটের মধ্যে হয়ে যায়। এই ডিজিটাল ক্রান্তি দেশের বিকাশে যেমন কাজ করছে তেমন সাধারণ জনতাদেরও সুবিধা প্রদান করেছে। Indian Government বহু টোল ফ্রি নম্বর এবং অ্যাপস পেশ করেছে, যেগুলির মাধ্যমে অনেক সরকারি কাজকর্ম সম্পূর্ণ করা যায়। এই আর্টিকেলে এমনই 10টি সরকারি নম্বর এবং অ্যাপসের সম্পর্কে বলা হবে, যেগুলি সাধারণ মানুষের অনেক কাজের।

Indian Government Phone Number

108 — National Disaster Helpline

চলতি দিনে দেশে এমন বহু এলাকা আছে, যেগুলি বৃষ্টি এবং বন‍্যায় বিধ্বস্ত হয়ে পড়েছে। অনেক লোক দিন কাটাতে নাজেহাল হয়ে যায় এবং তাদের রোজগার সংকটের মধ্যে আছে। এইজন্য এই টোল ফ্রি নম্বরটিকে সবচেয়ে উপরে রাখা হয়েছে। বন‍্যা, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের এই টোল ফ্রি নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবে।

1091 — Women helpline

মহিলাদের হেল্পলাইন নম্বর হলো 1091। যে সমস্ত মহিলারা বাড়িতে অত্যাচারিত হয় এবং অন্যান্য জায়গায় সমস্যা‌য় পড়লে তারা এই হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারে।

1098 – Child line

1098 নম্বরটিকে সরকার বাচ্চাদের সহয়তা এবং সুরক্ষার জন্য পেশ করেছে। কোনো রকমের কষ্ট বা সংকটের মধ্যে থাকা বাচ্চাদের সাহায্যের জন্য এই নম্বরে সাহায্য চাওয়া যাবে। যদি আপনি রাস্তায় কোনো বাচ্চাকে অসুবিধাজনক অবস্থায় দেখতে পান তাহলে এই নম্বরে ফোন করে প্রশাসনকে জানাতে পারেন।

1800 120 1740 — UPI

ডিজিটাল ইন্ডিয়ায় UPI পেমেন্টের ভালো সফলতা দেখা গেছে। এখন সব্জিওয়ালা থেকে শুরু করে পানের দোকানদার পর্যন্ত সবাই UPI পেমেন্ট ব্যবহার করে। UPI পেমেন্ট লেন-দেনে যদি কোনো প্রকার সমস্যার সৃষ্টি হয়, এর জন্য সরকার এই নম্বরটি জারি করেছে। এই নম্বরে UPI সম্পর্কিত অভিযোগ করতে পারবেন।

1800 11 4949 — Cyber Security

ইন্টারনেট ব‍্যবহার কারার মানুষকে অনলাইনে এনে দিয়েছে। দিনের বহু ঘণ্টা সময় অনলাইনেই কাটিয়ে দেয় অনেকেই। অনেক ধরনের ওয়েবসাইটস এবং অ্যাপের ব্যবহার করা হয়। ইন্টারনেট ব‍্যবহারের সময় যদি কোনো রকম সাইবার প্রবলেম হয়, তাহলে 1800114949 নম্বরে কল করে সাইবার সিকিউরিটির সাহায্য পাওয়া যাবে।

1909 – Spam Messages

শুধু ইন্টারনেটে না মোবাইল নম্বরেও বহু অজানা এসএমএস আমাদের ফোনে আসে। এই ধরনের স্প‍্যাম মেসেজ আসা আটকানোর জন্য TRAI দ্বারা DND service-এর শুরু করা হয়েছে, এই সার্ভিসটি 1909 নম্বরে ফোন করে অ্যাক্টিভেট করা যেতে পারে।

1947 – Aadhaar Card

আধার কার্ড ভারতীয় নাগরিকদের প্রথম পরিচয় পত্র হয়ে উঠেছে। সাধারণ মানুষের সম্পূর্ণ তথ্য আধার কার্ডে থাকে। অনেকসময় আধার কার্ডে নাম নম্বর, ফটো, ঠিকানা, ইত্যাদি পাল্টাতে হয়। যদি আপনার আধার কার্ড সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, তাহলে 1947-এ কল করে জিজ্ঞাসা করে নিতে পারেন।

57575 – PAN Card

আধার কার্ডের মতো প্যান কার্ডও ভারতীয় নাগরিকদের একটি প্রয়োজনীয় পরিচয় পত্র। ব্যাংকের কাজ এবং KYC-এ PAN card-এর প্রয়োজন হয়। প্যান কার্ড সংক্রান্ত জিজ্ঞাসাবাদ 57575 নম্বরে করা যেতে পারে। এখানে প্যান কার্ড অ্যাপ্লিকেশনের সম্পর্কেও জানা যাবে।

139 – Indian Railways

আপনি কি জানেন বিশ্বের সবথেকে লম্বা রেলওয়ে ট্র্যাক কোনটি? বিশ্বের সবচেয়ে বড়ো রেলওয়ে নেটওয়ার্ক কোথায়? এই প্রশ্নের একটায় উত্তর, ভারত। সবচেয়ে সস্তা‌য় লম্বা দূরত্বের যাত্রা করানোর শ্রেয় ভারতীয় রেলওয়েকেই দেওয়া যায়। যদি আপনি ট্রেনে যাত্রা করেন, তাহলে Indian Railways Customer service number 139 আপনার মোবাইল ফোনে অবশ্যই সেভ করে রাখতে হবে।

1800 266 6868 – India Post Customer Care

এখন দেশে বহু কুরিয়ার সার্ভিস চালু হয়ে গেছে, কিন্তু যখন সরকারি কোনো ডকুমেন্টস আদান প্রদান হয় তখন সেটা ইন্ডিয়া পোস্টের সাহায্যেই হয়। এই কারনেই 1800 266 6868 নাম্বার‌টি অনেক কাজে লাগে। এই নম্বরে পোস্টাল ডিপার্টমেন্ট সম্পর্কিত প্রশ্ন এবং অভিযোগও করা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here