ইতিমধ্যে গোটা দেশে উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। এই সময়ে দাঁড়িয়ে তামিলনাড়ুতে অবস্থিত ইলেকট্রিক টু-হুইলার প্রস্ততকারি কোম্পানি Ola Electric প্রথমবার তাদের ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটারে বিশাল ছাড় ঘোষণা করেছে। এই উৎসবের অবসরে কোম্পানি তাদের Ola S1 Pro তে 10,000 টাকার ছাড় দিচ্ছে। ফেস্টিভ্যাল ডিসকাউন্টের জন্য পারচেস উইন্ডো আগে থেকেই খুলে দেওয়া হয়েছে। আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটি কেনার কথা মনে করে থাকেন তবে Ola S1 Pro কিনে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এই অফারের লাস্ট ডেট এবং Ola S1 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।
10,000 টাকা সস্তায় কিনুন ইলেকট্রিক স্কুটার
Ola Electric তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে এই ফেস্টিভ অফার সম্পর্কে ঘোষণা করেছে। কোম্পানি তাদের পোস্টে জানিয়েছে “ওলার ফেস্টিভ অফারে Ola S1 Pro কিনুন 10,000 টাকা সস্তায়। আপনার জন্য অপেক্ষা করছে অন্যান্য ফাইন্যান্সিং অপশনও।”
Your favourite time of the year just got better! ✨
Make the most of Ola’s festive offer and celebrate with flat Rs.10,000 off on the Ola S1 Pro. Other finance options also waiting for you. Visit https://t.co/ag1xQDv9yB for more info! pic.twitter.com/f5ghHVv3dR— Ola Electric (@OlaElectric) September 26, 2022
অফারের লাস্ট ডেট
এই অফার আগামী 5 অক্টোবর পর্যন্ত কার্যকর। তাই আপনি যদি 10,000 টাকা কম দাম দিয়ে Ola S1 Pro ইলেকট্রিক স্কুটার কিনতে চান তবে তা দশমীর আগেই কিনতে হবে। ফেস্টিভ ডিসকাউন্ট সহ এই ইলেকট্রিক স্কুটার কেনার জন্য পারচেস উইন্ডো আগে থেকেই খুলে দেওয়া হয়েছে।
কিভাবে কিনবেন ইলেকট্রিক স্কুটার?
Ola Electric এর এই অফার উপভোগ করার জন্য গ্রাহকদের কোম্পানির সাইটে লগইন করতে হবে। এরপর সাইটে দেওয়া ফেস্টিভ অফার ট্যাবে ক্লিক করার পর Ola S1 Pro স্কুটার সস্তা দরে কেনার অপশন পাওয়া যাবে। 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই ব্যাটারিচালিত স্কুটির দাম পড়বে 1.30 লক্ষ টাকা (এক্স-শোরুম)। আসলে এর দাম 1.40 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
OLA S1 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
Ola S1 Pro ইলেকট্রিক স্কুটারে 58Nm টর্ক সহ 8.5kW এর মোটর রয়েছে যা এই স্কুটারকে 3 সেকেন্ডের মধ্যে 0-40kmph স্পীড তুলতে পারে। এছাড়া কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্কুটারে 115 কিলোমিটার প্রতি ঘণ্টার টপ স্পীড পাওয়া যাবে। এতে সামনে ও পেছনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে এবং এই স্কুটারে 36L আন্ডার সিট বুট স্পেস দেওয়া হয়েছে। এছাড়া কোম্পানির বক্তব্য অনুযায়ী Ola S1 Pro ইলেকট্রিক স্কুটারে 181 কিলোমিটার রেঞ্জ আছে। এই স্কুটার ফুল চার্জ হতে সময় লাগে 6.5 ঘণ্টা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











