251 টাকার রিচার্জে পাওয়া যাবে 100GB ডেটা, আনলিমিটেড কলিং এবং 28 দিন ভ্যালিডিটি, BSNL নিয়ে এল ছাত্রদের জন্য বিশেষ প্ল্যান

দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL এমন এক পদক্ষেপ নিয়েছে, যা আজ পর্যন্ত Jio ও Airtel এর মতো বড় কোম্পানিগুলিও করেনি। ভারতে BSNL 4G সার্ভিস পরিষেবা চালু হ‌ওয়ার পর থেকেই কোম্পানির পক্ষ থেকে তাদের সুবিধার জন্য নতুন নতুন প্ল্যান পেশ করা হচ্ছে। এবার ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL নতুন স্টুডেন্ট স্পেশাল প্ল্যান লঞ্চ করেছে।

এই নতুন প্ল্যানটি 251 টাকা দামে Learner Plan নামে পেশ করা হয়েছে। এই প্ল্যানটি মূলত সেইসব ছাত্রদের জন্য লঞ্চ করা হয়েছে, যারা নিয়মিত অনলাইন ক্লাস করে। যারা পড়াশোনার জন্য ভিডিও কন্টেন্ট দেখে বা অ্যাসাইনমেন্ট ও প্রোজেক্ট সাবমিটের জন্য ইন্টারনেট ব্যাবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি যথেষ্ট উপযোগী হবে বলে মনে করা হচ্ছে।

251 টাকা দামের এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে ছাত্রদের 100GB ডেটা দেওয়া হবে। তবে সবচেয়ে বড় কথা এই প্ল্যানের ডেটা কোনো দৈনিক লিমিট ছাড়াই ব্যাবহার করা যাবে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী যত ইচ্ছা ডেটা উপভোগ করা যাবে। জানিয়ে রাখি এই প্ল্যানের ডেটা 4G স্পীডে চলবে। যেসব এলাকায় BSNL 4G ইন্টারনেট ঠিকঠাক স্পীডে কাজ করে সেইসব অঞ্চলে এই প্ল্যান বেশ কার্যকর হবে।

BSNL এর এই নতুন 251 টাকার প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। 100GB ইন্টারনেট ডেটার পাশাপাশি এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা পাওয়া যাবে। এর ফলে ইউজাররা দেশের যে কোনো নেটওয়ার্কের লোকাল ও এসটিডি নাম্বারে কল করতে পারবেন। এছাড়াও BSNL Learner Plan রিচার্জ করে ছাত্ররা প্রতিদিন 100 ফ্রি এসএমএস ব্যাবহার করতে পারবেন।

জানিয়ে রাখি সম্প্রতি BSNL 225 টাকা দামের মান্থলি প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 30 দিন। প্ল্যানটিতে প্রতিদিন 2.5GB 4G ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 75GB (2.5GBx30 দিন) ডেটা উপভোগ করা যাবে। এক মাসের ভ্যালিডিটি এবং ডেইলি 2.5GB ডেটার পাশাপাশি এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে 100 SMS/Day উপভোগ করা যায়।

ইতিমধ্যে ভারতে BSNL 4G সার্ভিস জারি করে দেওয়া হয়েছে। ফলে দেশের সমস্ত গ্ৰাম ও মফস্বল এলাকায় হাই স্পীড ইন্টারনেট ব্যাবহার করা যাবে। দীর্ঘ দিন ধরে গ্ৰাহকদের নো সিগন্যালের সমস্যার সমাধান করার জন্য কোম্পানির পক্ষ থেকে 92,600 মোবাইল টাওয়ার ইনস্টল করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই পদক্ষেপের ফলে BSNL 4G নেটওয়ার্কের মাধ্যমে দেশের 26,700টির চেয়েও বেশি গ্ৰামে ভালো মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। যেসব এলাকায় BSNL নেটওয়ার্ক ইতিমধ্যে স্ট্রং হয়ে গেছে সেখানে সরকারি টেলিকম কোম্পানির প্ল্যানগুলি Jio ও Airtel কোম্পানির প্ল্যানের চেয়ে সস্তায় ভালো পরিষেবা পাওয়া যাবে।

TRAI এর জারি করা সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত অক্টোবর মাসে BSNL নেটওয়ার্কে 26.9 লক্ষ নতুন সাবস্ক্রাইবার যোগ দিয়েছেন। এত বিপুল সংখ্যক ইউজার যুক্ত হ‌ওয়ার পর কোম্পানির মোট ইউজার বেস বেড়ে 9.25 কোটি হয়ে গেছে। জেনে অবাক হতে হয় এই সময়ে দাঁড়িয়ে ভোডাফোন আইডিয়া (Vi) 20.83 লক্ষ গ্ৰাহক হারিয়েছে। নেটওয়ার্ক আপগ্ৰেডের পর টিয়ার-2 এবং টিয়ার-3 শহরগুলিতে ইউজাররা দ্রুত BSNL নেটওয়ার্কে শিফ্ট করছেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here