কম দামে সুন্দর স্মার্টফোন লঞ্চ করার জন্য জনপ্রিয় টেক কোম্পানি Infinix মার্কেটে তাদের ‘Zero’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। চীনের মার্কেটে 60MP Selfie Camera, 108MP Rear Camera, 8GB RAM, MediaTek Helio G99 চিপসেট এবং 4,500mAh Battery সহ Infinix Zero 20 ফোনটি লঞ্চ করা হয়েছে। এই পোস্টে ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Infinix Zero 20-এর Camera
ফটোগ্রাফির জন্য Infinix Zero 20 ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। কোম্পানি তাদের নতুন Infinix Zero 20 ফোনটিকে World’s Best Vlog Camera বলে জানিয়েছে।
Infinix Zero 20 এর স্পেসিফিকেশন
নতুন Infinix Zero 20 ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন যুক্ত 6.7 ইঞ্চির FHD+ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনের ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে।
Infinix Zero 20 ফোনটি এক্সওএস 12 বেসড Android অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরযুক্ত এবং 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট রয়েছে। মার্কেটে এই ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে।

Infinix Zero 20 ফোনটিতে 3.5 এমএম হেডফোন জ্যাকের সঙ্গে অন্যান্য বেসিক কানেক্টিভিটি রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 4,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ভারতীয় টাকার দরে Infinix Zero 20 ফোনটির দাম 21,000 টাকা এবং এই ফোনটি বাজারে Gold এবং Gray কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










