Home খবর 50MP সেলফি এবং 108MP রেয়ার ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Infinix Zero 30 5G

50MP সেলফি এবং 108MP রেয়ার ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Infinix Zero 30 5G

ভারতের বাজারে ইনফিনিক্স তাদের নতুন স্মার্টফোন Infinix Zero 30 5G লঞ্চ করেছে। মিড বাজেটে পেশ করা “জিরো” সিরিজের এই নতুন ফোনটিতে স্টাইলিশ লুকের পাশাপাশি সুন্দর স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। Infinix Zero 30 5G ফোনটিতে 21GB Extended RAM টেকনোলজি পর্যন্ত রয়েছে। এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: ল্যাপটপ সেগমেন্টে পা রাখতে চলেছে ভারতীয় ব্র্যান্ড Wings, দেখে নিন ক্ত হবে দাম এবং কেমন হবে স্পেসিফিকেশন

Infinix Zero 30 5G এর দাম

ভারতে Infinix Zero 30 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে এবং এর দাম রাখা হয়েছে 23,999 টাকা। একইভাবে ফোনটির বড় ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ সহ 24,999 টাকা দামে পেশ করা হয়েছে। Infinix Zero 30 5G ফোনটি Rome Green এবং Golden Hour কালারে সেল করা হবে। এর সঙ্গে এই ফোনের একটি লেদার অপশনও বাজারে আনা হয়েছে। ব্যাঙ্ক অফারের দৌলতে ফোনটির উভয় মডেলে 2 হাজার টাকা করে ছাড় পাওয়া যাচ্ছে।

Infinix Zero 30 5G এর স্পেসিফিকেশন

স্ক্রিন: Infinix Zero 30 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এটি একটি কার্ভড এমোলেড ডিসপ্লে এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট ও 2160 পিডব্লিউডি ডিমিং সাপোর্ট করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি যোগ করা হয়েছে।

প্রসেসর: ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং এক্সওএস 13 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি77 জিপিইউ রয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও থার্ড এআই সেন্সর যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Infinix Zero 30 5G ফোনে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 68 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন