Highlights
- Wings বাজেট রেঞ্জে ল্যাপটপ লঞ্চের কথা ঘোষণা করেছে।
- এই নতুন ডিভাইস Nuvobook series এর অধীনে পেশ করা হবে।
- নুভোবুক প্রো ল্যাপটপে ব্যাকলিট কীবোর্ড থাকবে।
ভারতীয় টেক ব্র্যান্ড Wings Lifestyle তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বিস্তার করতে চলেছে। কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে এই মাসেই নতুন ল্যাপটপ রেঞ্জ পেশ করা হবে। ব্র্যান্ড তাদের নতুন ডিভাইস Nuvobook series এর অধীনে পেশ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি অন্যান্য অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মে এই ল্যাপটপ সেল করা হবে। এই পোস্টে সম্পূর্ণ ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: আজ ভারতের বিভিন্ন শহরে সোনার দাম (2 সেপ্টেম্বর, 2023)
শীঘ্রই লঞ্চ হবে Wings ল্যাপটপ
- Wings Nuvobook সিরিজের অধীনে এই সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন ল্যাপটপ লঞ্চ করা হতে পারে।
- এই ল্যাপটপ বিশেষভাবে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।
- ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আগামী Nuvobook সিরিজে S1, S2, V1 এবং Pro নামের চারটি মডেল পেশ করা হবে।
- সবকটি মডেল এন্ট্রি লেভেল বিশেষ করে স্কুল, ক্লেজ এবং অফিসের কাজের জন্য তৈরি করা হয়েছে।
কেমন হবে Wings ল্যাপটপের স্পেসিফিকেশন
- Wings Nuvobook এর S1, S2 এবং V1 মডেলে 15.6 ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। সিরিজের Pro মডেলে 14 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে।
- এই সিরিজের ল্যাপটপে ইনটেল কোর প্রসেসর দেওয়া হতে পারে।
- Nuvobook S1 এবং S2 ল্যাপটপে কোর i3 প্রসেসর সহ 8GB RAM এবং 256GB স্টোরেজ থাকতে পারে।
- Nuvobook V1 ল্যাপটপে Core i5 প্রসেসর এবং 8GB RAM ও 512GB স্টোরেজ দেওয়া হতে পারে।
- অন্যদিকে Nuvobook Pro তে 16GB RAM ও 512GB সহ i7 প্রসেসর যোগ করা হতে পারে।
- ব্যাটারি সম্পর্কে কোম্পানি জানিয়েছে ল্যাপটপে 65W টাইপ সি চার্জিং এবং উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম থাকবে। এতে 10 ঘন্টা ব্যাকআপের সুবিধা পাওয়া যাবে।
- সবকটি ল্যাপটপ হালকা এবং অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি হবে।
- এছাড়া Nuvobook সিরিজের Pro ল্যাপটপে ব্যাকলিট কীবোর্ড এবং 180-হিঞ্জ থাকবে।
Wings ল্যাপটপের সম্ভাব্য দাম
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ল্যাপটপ সিরিজের দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সবকটি ল্যাপটপ বাজেট সেগমেন্টে পেশ করা হবে বলে জানা গেছে। মূলত ব্র্যান্ড সস্তা দামে ভারতীয়দের ল্যাপটপের অপশন দিতে চাইছে। আরও পড়ুন: 12GB RAM, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Moto G84 5G, জেনে নিন দাম
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










