Xiaomi এর Redmi Note সিরিজের নতুন স্মার্টফোন আজকে ভারতীয় বাজারে প্রবেশ করেছে। Redmi Note 11S এবং Xiaomi Redmi Note 11 ভারতে আজকে কোম্পানির লঞ্চ করেছে, এই স্মার্টফোন গুলি আকর্ষণীয় চেহারা সহ শক্তিশালী স্পেসিফিকেশন সাপোর্ট করে। Redmi Note 11-এর স্পেসিফিকেশন এবং দাম জানতে ( এখানে ক্লিক করুন ) এবং 8GB RAM, MediaTek Helio G96 চিপসেট, 108MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি পাওয়ার সহ Redmi Note 11S স্মার্টফোনের সম্পূর্ণ তথ্য এই আর্টিকেলে দেওয়া হয়েছে।
Xiaomi Redmi Note 11S
Xiaomi Redmi Note 11S-এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলতে গেলে, এই মোবাইল ফোনটিকে একটি 6.43-ইঞ্চির FullHD+ ডিসপ্লের সাথে লঞ্চ করা হয়েছে, এই ডিসপ্লেটিকে পাঞ্চ-হোল ডিজাইনে তৈরি করা হয়েছে। ফোনের প্যানেলে AMOLED স্ক্রিনের ব্যবহার করা হয়েছে, এই স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাসের মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে। Redmi Note 11S-এর ডিসপ্লে 90Hz রিফ্রেশরেটে কাজ করে এবং এছাড়াও DCI-P3 কালার গ্যামিউট, রিডিং মোড 3.0 এবং সানলাইট মোডের মতো বৈশিষ্ট্যগুলিকে সমর্থন করে। EVOL ডিজাইনের এই ফোনটির পুরুত্ব মাত্র 8.09 মিমি এবং ওজন 179 গ্রাম।
Xiaomi Redmi Note 11S স্মার্টফোনটিকে Android 11 OS এ লঞ্চ করা হয়েছে এবং ফোনটি লেটেস্ট MIUI 13 এর সাথে একত্রে কাজ করে। একই সাথে প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Helio G96 চিপসেট দেওয়া হয়েছে। Xiaomi-এর এই মোবাইল ফোনটি লিকুইড কুল প্রযুক্তির সাথে সজ্জিত যা ফোনটিকে ঠান্ডা রাখে এবং ভারী প্রসেসিঙের এবং গেমিংয়ের সময় হিট প্রতিরোধ করে। এই স্মার্টফোনটিতে এক্সপেন্ডেবেল র্যাম প্রযুক্তি দেওয়া হয়েছে, ফলে প্রয়োজনের সময় 11 জিবি পর্যন্ত র্যামের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এই স্মার্টফোনটির।
Redmi Note 11S ফোটোগ্রাফির জন্য কোয়াড রিয়ার ক্যামেরা সমর্থন করে। ফোনের পিছনের প্যানেলে LED ফ্ল্যাশ সহ 108-মেগাপিক্সেলের প্রাইমারি Samsung HM2 সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে, এই Xiaomi ফোনটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং মাত্র 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সমর্থন করে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Redmi Note 11S স্মার্টফোনে একটি 16-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Xiaomi Redmi Note 11S একটি ডুয়াল সিম ফোন, এর সাথেই ফোনটি 3.5mm জ্যাক, IR ব্লাস্টার এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি সাপোর্ট করে। নিরাপত্তার জন্য ফোনের সাইড প্যানেলে যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, সেখানে এটি ফেস আনলক প্রযুক্তিও সমর্থন করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 11S স্মার্টফোনে 33W Pro ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটিকে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে Xiaomi এটিকে IP53 সার্টিফাইড করেছে।
Redmi Note 11S দাম এবং বিক্রয়
Redmi Note 11S স্মার্টফোনটিকে কোম্পানি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনের বেস ভেরিয়েন্ট 6 GB RAM মেমরি সহ 64 GB ইন্টারনাল স্টোরেজ সমর্থন করে, দ্বিতীয় ভেরিয়েন্টে 6 GB RAM সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং বৃহত্তম ভেরিয়েন্টে 8 GB RAM সহ 128 GB স্টোরেজ দেওয়া হয়েছে।
দামের কথা বলা হলে, Redmi Note 11S স্মার্টফোনের 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে 16,499 টাকায়, 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে 17,499 টাকায় এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে 18,499 টাকায় লঞ্চ করা হয়েছে। ভারতীয় বাজারে, এই ফোনটি আগামী 16 ফেব্রুয়ারি থেকে Horizon Blue, Polar White এবং Space Black রঙে কেনা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
