Home খবর চীনের সার্টিফিকেশন প্ল্যাটফর্মে প্রকাশ্যে এল OPPO PNC110 ফোনের ছবি, থাকতে পারে 12000mAh ব্যাটারি, দেখে নিন ডিজাইন

চীনের সার্টিফিকেশন প্ল্যাটফর্মে প্রকাশ্যে এল OPPO PNC110 ফোনের ছবি, থাকতে পারে 12000mAh ব্যাটারি, দেখে নিন ডিজাইন

এর আগে খবর পাওয়া গিয়েছিল vivo 12000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এবার ওপ্পো ফ্যানদের জন্য দারুণ খবর পাওয়া গেছে। vivo এর পর OPPO কোম্পানিও 12000mAh এর কাছাকাছি ক্যাপাসিটির ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। চীনের সার্টিফিকেশন সাইট MIIT-তে OPPO PNC110 ফোনের ছবি দেখা গেছে এবং এই ফোনে 12000mAh ব্যাটারি থাকবে বলে মনে করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কেমন হবে OPPO এর এই 12000mAh ব্যাটারি সহ স্মার্টফোন।

ছবিতে দেখা যাচ্ছে OPPO PNC110 ফোনটি লাইট পার্পল অর্থাৎ হালকা বেগুনী রঙে পেশ করা হবে। এই ফোনের ব্যাক প্যানেলে বড় ক্যামেরা ব্র্যাকেট রয়েছে। এই ধরনের ডিজাইন এর আগে ওপ্পো ও ভিভো ব্র্যান্ডের বিভিন্ন ফোনে দেখা গেছে। এই ব্র্যাকেটে তিনটি ক্যামেরা সেন্সর থাকবে এবং এর কিছুটা দূরে এল‌ইডি ফ্ল্যাশ দেখা গেছে।

ব্যাক প্যানেলে স্পষ্টভাবে AI CAMERA SYSTEM লেখা রয়েছে। তাই বলাই যায় এই ফোনে বিভিন্ন এআই ফিচার যোগ করা হবে।

দ্বিতীয় ফটো অনুযায়ী ফোনটির বাঁদিকের প্যানেলে কিছুই নেই। অপরদিকে ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম বাটন দেখা গেছে। তাই নিচের প্যানেলে সিম স্লট ও ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ফোনটির ফ্রন্ট প্যানেলে সম্পূর্ণ কালো স্ক্রিন দেখা গেছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে এমোলেড স্ক্রিন এবং পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করা হতে পারে।

OPPO PNC110 ফোনের পুরনো লিক

আগেই বলা হয়েছে Oppo PNC110 ফোনটি এর আগেও সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে, যেখানে 11,640mAh রেটেড ব্যাটারির কথা বলা হয়েছিল। তাই এই ফোনে 12,000mAh ক্যাপাসিটি সহ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ফোনটির নাম সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে কয়েক মাস আগে কোম্পানি তাদের A-সিরিজের অধীনে 10,000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করেছিল। তাই এই আপকামিং ফোনটিও এ সিরিজের অধীনেই পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি MIIT হল চীনের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ওয়েবসাইট। চীনের বাজারে আসন্ন সমস্ত স্মার্টফোন এই ওয়েবসাইটে লিস্টেড করা হয়। লঞ্চের কয়েক মাস আগে ফোনের লিস্টিং লাইভ করা হয় এবং এর পর সেই ফোন লঞ্চ করা হয়।