13 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে নতুন Infinix Note 60 Pro 5G স্মার্টফোন, থাকবে 144Hz স্ক্রিন এবং স্টাইলিশ ডিজাইন

গ্লোবাল বাজারে Infinix Note 60 Pro 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং ভারতের বাজারে পেশ হতে চলেছে। সম্প্রতি লিকের মাধ্যমে ফোনটির ভারতীয় লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছিল, তবে এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে আগামী 13 এপ্রিল Infinix Note 60 Pro 5G ফোনটি পেশ করা হবে বলে জানানো হয়েছে। এই Infinix Note 60 Pro 5G ফোনটি Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ কাজ করে।

13 এপ্রিল Infinix Note 60 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আপকামিং ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে, এখানে 13 এপ্রিল এর সঙ্গে লঞ্চ কাউন্ট-ডাউন শুরু হয়ে গেছে। এই দিন দুপুর 12টা সময়ে ফোনটির দাম সম্পর্কে জানানো হবে। ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া চ্যানেলে ফোনটির লঞ্চ লাইভ স্ট্রিম করা যাবে।

আমরা আগেই জানিয়েছি গ্লোবাল মার্কেটে Infinix Note 60 Pro ফোনটি লঞ্চ করা হয়েছে। তাই আগেই এই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 1.8গীগাহার্টজ থেকে 2.7গীগাহার্টজ ক্লক স্পীডযুক্ত Snapdragon 7s Gen 4 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনে Adreno A810 GPU যোগ করা হয়েছে।

Infinix Note 60 Pro 5G ফোনটিতে 1208 × 2644 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই LTPS AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2800Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট, 2304Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 60 Pro 5G ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনটিতে 30W Wireless চার্জিং সাপোর্ট করে। কোম্পানির ফোনটিতে Reverse Charging ফিচার দেওয়া হয়েছে, এতে 7.5W ওয়্যার এবং 5W ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে।

ফটোগ্রাফির জন্য Infinix Note 60 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ f/1.59 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ইনফিনিক্স স্মার্টফোনে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

গ্লোবাল বাজারে Infinix Note 60 Pro 5G স্মার্টফোনটি 8GB RAM এবং 12GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ভারতে একই ভেরিয়েন্টই পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে Extended RAM ফিচার সাপোর্ট করে, এর ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM সহযোগিতায় মোট RAM এর ক্ষমতা বেড়ে যাবে। অর্থাৎ Infinix Note 60 Pro 5G ফোনটিতে 24GB RAM (12GB + 12GB) এর পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া এই স্মার্টফোনটি LPDDR5 RAM এবং UFS 2.2 Storage ফিচার সহ কাজ করতে সক্ষম।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here