Home খবর 16GB RAM মেমরির সঙ্গে লঞ্চ হল OPPO Reno 9 Pro এবং Reno 9 Pro+ স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

16GB RAM মেমরির সঙ্গে লঞ্চ হল OPPO Reno 9 Pro এবং Reno 9 Pro+ স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

লঞ্চ হয়ে গেল OPPO Reno 9 সিরিজ। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন Reno 9 সিরিজের অধীনে OPPO Reno 9, OPPO Reno 9 Pro এবং OPPO Reno 9 Pro Plus এই তিনটি 5G ফোন লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আপনাদের Oppo Reno 9 Pro এবং Reno 9 Pro+ এর ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: আজ থেকে এই OTT প্ল্যাটফর্মে স্ট্রিম হবে Kantara, জেনে নিন ডিটেইলস

OPPO Reno 9 Pro এবং Reno 9 Pro+ এর ডিসপ্লে

Oppo Reno 9 Pro এবং Reno 9 Pro Plus স্মার্টফোনটি 6.7-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। এই ফোনটি পাঞ্চ-হোল স্টাইল এবং কার্ভড এজ ডিজাইনে নির্মিত যা 2160 PWM ডাইমিং, 950নিটস ব্রাইটনেস এবং 394PPI-এর মতো ফিচার সাপোর্ট করে।

OPPO Reno 9 Pro এবং Reno 9 Pro+ এর ক্যামেরা

Opo Reno 9 Pro স্মার্টফোনটি ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। অন্যদিকে Opo Reno 9 Pro+ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। Reno 9 Pro এর পিছনের প্যানেলে F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং F/2.2 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।Reno 9 Pro+ ফোনে এই দুটি সেন্সরের সাথে, F/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেলের থার্ড লেন্সও দেওয়া হয়েছে। এই দুটি Oppo মোবাইল F/2.4 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাপোর্ট করে। আরও পড়ুন: 20GB RAM এর সঙ্গে লঞ্চ হল নতুন Vivo X90 Pro, চাপের মুখে OnePlus এবং Samsung

OPPO Reno 9 Pro এবং Reno 9 Pro+ এর প্রসেসর

Oppo Reno 9 Pro ফোনে MediaTek Dimensity 8100 Max চিপসেট দেওয়া হয়েছে, যা 2.85GHz ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসর সাপোর্ট করে। Oppo Reno 9 Pro Plus স্মার্টফোনে 2.9GHz octa-core প্রসেসর সহ একটি Qualcomm Snapdragon 8Plus Gen 1 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য Reno 9 Pro ফোনে Adreno 730 GPU এবং Reno 9 Pro+ এ Mali G610 GPU দেওয়া হয়েছে।

OPPO Reno 9 Pro এবং Reno 9 Pro+ এর ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno Pro স্মার্টফোনে 67W ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ একটি 4,500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Oppo Reno Pro Plus স্মার্টফোনটিতে 4,500mAh ব্যাটারির রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং টেকনোলজিতে কাজ করে। কোম্পানি দাবি করেছে যে এই Oppo মোবাইলটি 10 ​​মিনিটে 0 থেকে 45 শতাংশ চার্জ হয়ে যায় এবং 31 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। আরও পড়ুন: ভারতে 1 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে লো বাজেট Infinix Hot 20 5G সিরিজ 

OPPO Reno 9 Pro এবং Reno 9 Pro+ এর দাম

OPPO Reno 9 Pro এবং OPPO Reno 9 Pro+ এই দুটি স্মার্টফোনই দুটি ভেরিয়েন্টে মার্কেটে প্রবেশ করেছে। এই ফোনের বেস ভেরিয়েন্টটি 16GB র‌্যাম মেমরির সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং বড় ভেরিয়েন্টটি 16GB র‌্যামের সঙ্গে 512GB ইন্টারনাল মেমরি সাপোর্ট করে।

OPPO Reno 9 Pro স্মার্টফোনের 16GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3499 Yuan, যা ভারতীয় দামে প্রায় 39,900 টাকার কাছাকাছি।

OPPO Reno 9 Pro স্মার্টফোনের 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3799 ইউয়ান। যা ভারতীয় দামে প্রায় 43,400 টাকার কাছাকাছি।

OPPO Reno 9 Pro+ স্মার্টফোনের 16GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3999 ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় 45,500 টাকার কাছাকাছি।

OPPO Reno 9 Pro+ স্মার্টফোনের 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4399 ইউয়ান, প্রায় 50,000 টাকার কাছাকাছি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন