চীনের স্মার্টফোন ব্র্যান্ড অনার তাদের হোম মার্কেট চীনে Honor Magic 6 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজ সম্পর্কে বিগত দীর্ঘ দিন ধরেই বিভিন্ন লিক ও টিজার প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Honor Magic 6 Lite, Honor Magic 6 এবং Honor Magic 6 Pro ফোন পেশ করা হয়েছে। জানিয়ে রাখি সিরিজের Honor Magic 6 Pro ফোনটি বিশ্বের প্রথম 180MP ক্যামেরা সহ ফোনের স্থান দখল করে নিয়েছে। এই ফোনটি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
Honor Magic 6 Pro এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 6.8-ইঞ্চির FHD+ কার্ভ OLED LTPO ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনের রেজোলিউশন 2800×1280 পিক্সেল এবং 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশরেট সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Rhinoceros গ্লাস যোগ করা হয়েছে যা এটিকে 10 অ্যান্টি ড্রপ রেটিং দেয়।
- প্রসেসর: এই ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 SoC এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি ম্যাজিক ওএস 8.0 তে কাজ করে। মার্কেটে ফোনটি 12GB+256GB, 16GB+512GB এবং 16GB+1TB মডেলে সেল করা হবে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে সুন্দর ফোকাস সহ 50MP আলট্রা ডায়নামিক প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই সেটআপে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2.5x অপটিক্যাল জুম, 100x ডিজিটাল জুম ও OIS সহ 180MP পেরিস্কোপ আলট্রা টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 50MP+TOF সেন্সর রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5600mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি নরমাল মোডে 39 মিনিট এবং এক্সট্রিম মোডে 36 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। এই ব্যাটারি 66W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Honor Magic 6 Pro এর দাম, কালার এবং সেল
Honor Magic 6 Pro ফোনটি প্রক্রিতি থেকে অনুপ্রানিত বিভিন্ন কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটি লেক ব্লু, ক্লাউদ পার্পল, কিলিয়ন স্নো, বার্লি গ্রীন এবং ভেলভেট ব্ল্যাক কালারে সেল করা হবে।
- এই ফোনটি তিনটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে।
- ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 5699 ইউয়ান অর্থাৎ প্রায় 67,000 টাকা।
- এই ফোনের 16GB RAM + 512GB মডেল 6199 ইউয়ান অর্থাৎ প্রায় 73,000 টাকা দামে পেশ করা হয়েছে।
- এই ফোনটির টপ মডেল 16GB RAM এবং 1TB স্টোরেজ সহ 6699 ইউয়ান অর্থাৎ প্রায় 79,000 টাকা দামে সেল করা হবে।
