Home খবর ভারতে Realme GT 6 ফোনের লঞ্চ ডেট, এই দিন ভারতে আসবে এই শক্তিশালী স্মার্টফোন

ভারতে Realme GT 6 ফোনের লঞ্চ ডেট, এই দিন ভারতে আসবে এই শক্তিশালী স্মার্টফোন

রিয়েলমি জানিয়েছে ভারতে তাদের ‘জিটি সিরিজ’ এর নতুন Realme GT 6 স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। এই ঘোষণার দিন থেকেই টেক লেবারস এবং ইউজাররা এই ফোনের লঞ্চ হওয়ার অপেক্ষা করছে। আজ কোম্পানি এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়েছে। আগামী 20 জুন ভারতে Realme GT 6 স্মার্টফোন লঞ্চ করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে।

ভারতে Realme GT 6 এর লঞ্চ ডেট

কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা করা হয়েছে। আগামী 20 জুন ভারতে Realme GT 6 স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ভারতে ইভেন্টের আয়োজন করে গ্লোবাল অর্থাৎ পুরো বিশ্বে এই Realme GT 6 স্মার্টফোনটি পেশ করা হবে। আগামী 20 জুন দুপুর 1টা 30 মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। ভারতে এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। এই ফোনের লঞ্চ ইভেন্ট কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ দেখানো হবে।

Realme GT 6 এর স্পেসিফিকেশন (লিক)

Realme GT 6 এর প্রতিযোগিতা

Realme GT 6 স্মার্টফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর সাপোর্ট করবে বলে শোনা গেছে। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া POCO F6 ফোনেও একই চিপসেট দেওয়া হয়েছিল। অন্যদিকে আগামী দিনে ভারতে Xiaomi 14 CIVI ফোনটি Snapdragon 8s Gen 3 চিপসেট সহ লঞ্চ করা হবে। এই তিনটি ফোনটি একই প্রসেসর দেওয়া হবে অর্থাৎ Realme GT 6 স্মার্টফোন সরাসরি POCO এবং Xiaomi ফোনগুলিকে টেক্কা দেবে বলে আশা করা হচ্ছে।