Apple iPhone কেনার প্রসঙ্গ উঠলো একটি কথা প্রায়ই শোনা যায়, ‘আইফোন কেনার জন্য কিডনি বেচতে হয়’। আজও বহু মানুষ এমন আছেন যারা আইফোনকে স্টাইল ও স্ট্যাটাসের আইকন মনে করেন এবং অ্যাপেলের পক্ষ থেকে নতুন আইফোন লঞ্চ করা মাত্র তারা সেই ফোন কেনার পরিকল্পনা করতে থাকেন। সবাই জানেন Apple iPhone খুব সাধারণ ভাবেই বেশি দামে লঞ্চ করা হয় এবং এই কারণেই হয়ত দামি আইফোন ইউজারদের সংখ্যা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের চেয়ে অনেক কম। কিন্তু ভেবে দেখুন কেউ আপনাকে আইফোন দিচ্ছে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে, তাহলে? এমনই একটি ঘটনার কথা জানা গেছে যেখানে একটি দুটি নয়, 2,000 আইফোন ইউনিট সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। Apple iPhone বিনামূল্যে বিতরণ করা হয়েছে এটা নিশ্চিতরূপে একটি অবাক করা ঘটনা। কিন্তু এর চেয়েও বেশি অবাক করার বিষয় হল বিতরণের কারণ।
বিনামূল্যে 2,000 ইউনিট Apple iPhone বিতরণের এই ঘটনাটি জাপানে ঘটেছে। প্রথমবার শুনলে এই ঘটনা মজাদার লাগলেও এই ঘটনার কারণ শুনলে চমকে যেতে হয়। সমুদ্রে ভাসমান একটি জাহাজের যাত্রীদের মধ্যে এই আইফোনগুলি বিতরণ করা হয়েছে। এই মাসের শুরুর দিকে Diamond Princess Cruise নামক একটি জাহাজের এক যাত্রীকে করোনা ভাইরাসে আক্রান্ত হতে দেখা যায়। এই জাহাজটি বন্দর ছেড়ে মাঝ সমুদ্রে যাওয়ার পর জানা যায় সেই ব্যাক্তি করোনা ভাইরাসের শিকার হয়েছেন। এই ঘটনাটি গোটা বিশ্বের নজরে এসে দাঁড়িয়েছে।
এই বিপজ্জনক ভাইরাস একজন মানুষের শরীর থেকে আরেক জনের দেহে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই একজনকে ভাইরাস আক্রান্ত দেখার পর ওই জাহাজের সমস্ত যাত্রীদের সন্দেহের চোখে দেখা হতো থাকে। এই ঘটনাটি এমন রূপ নেয় যে মিডিয়ায় এই জাহাজটিকে ‘corona virus cruise ship’ বলা হতে থাকে। জাপানসহ গোটা বিশ্ব চিন্তায় পড়ে যায় যে যদি এই জাহাজের হাজারেরও বেশি যাত্রী যদি এই ভাইরাসে সংক্রমিত হয়ে পড়ে তবে অবস্থা আরও সংকটজনক হয়ে উঠবে। জাপান সরকার এই জাহাজের 2,000 যাত্রীদের মধ্যে Apple iPhone বিতরণ করে এই সমস্যার সঙ্গে মোকাবেলার রাস্তা খুঁজে পায়।
আরও পড়ুন: 31 মার্চ লঞ্চ হবে Apple এর সস্তা আইফোন iPhone SE 2 এবং iPhone SE 2 Plus, সেল শুরু 3 এপ্রিল থেকে
কোন iPhone মডেল দেওয়া হল?
জাপান সরকার সেই জাহাজের 2,000 যাত্রীকে Apple iPhone বিনামূল্যে দেয়। সবাইকে Apple iPhone 6S দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে প্রথমে সবকটি ফোনে একটি বিশেষ অ্যাপ ইনস্টল করা হয়। এই অ্যাপের মাধ্যমে প্রতিটি যাত্রীর সঙ্গে সরাসরি চিকিৎসক টীমের যোগাযোগ করানো হয়। যাতে প্রত্যেক যাত্রী তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদের ডাক্তারকে তথ্য দিতে পারেন এবং চিকিৎসকের টীম প্রত্যেক যাত্রীর অবস্থা খুব ভালো ভাবে বুঝতে পারেন।
প্রথমে জাপানের মিনিস্ট্রী অফ হেল্থ, লেবার অ্যান্ড ওয়েলফেয়ারের পক্ষ থেকে iPhone 6S এর বদলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন দেওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু যে অ্যাপটি ইনস্টল করার কথা সেটি অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। এত গুরুত্বপূর্ণ একটি কাজের মধ্যে যাতে কোনো ধরনের সমস্যা না হয় তাই সরকার 2,000 ইউনিট Apple iPhone 6S বিতরণের সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: iQOO নয়, বরং Realme লঞ্চ করবে ভারতের প্রথম 5G ফোন, 24 ফেব্রুয়ারি লঞ্চ হবে Realme X50 Pro
বর্তমানে এই ক্রুজ শিপ থেকে যাত্রীদের নামানো হচ্ছে। সবার আগে বয়স্ক ব্যাক্তি, অসুস্থ মানুষ ও সেইসব যাত্রীদের নামানো হচ্ছে যাদের কেবিনে কোনো জানালা নেই। এরপর ধীরে ধীরে অন্যান্য যাত্রীদের নামানো হবে। corona virus cruise ship থেকে নিয়ে এসে যাত্রীদের একটি বিশেষ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে করোনা ভাইরাসের পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে। প্রসঙ্গত মনে করিয়ে দিই এই প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে এবছর বার্সেলোনায় আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় মোবাইল টেক কনফারেন্স মোবাইল ওয়ার্ল্ড কংগ্ৰেস MWC 2020 ইভেন্টটিও স্থগিত রাখা হয়েছে।











