Home খবর 6000mAh ব্যাটারি, Super AMOLED ডিসপ্লে এবং 8GB RAM সহ Samsung Galaxy M47 5G ফোনে 2000 টাকা ডিসকাউন্ট

6000mAh ব্যাটারি, Super AMOLED ডিসপ্লে এবং 8GB RAM সহ Samsung Galaxy M47 5G ফোনে 2000 টাকা ডিসকাউন্ট

গত জুন মাসে Samsung ভারতের বাজারে তাদের মিড বাজেট 5G স্মার্টফোন Samsung Galaxy M47 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটিতে 6000mAh ব্যাটারি, Super AMOLED ডিসপ্লে, 8GB RAM এবং Snapdragon 6 Gen 3 প্রসেসর রয়েছে। কোম্পানি তাদের ফ্যানদের খুশি করে এই ফোনে 2000 টাকা ডিসকাউন্ট অফার জারি করেছে। অফারে এই ফোনের সবকটি ভেরিয়েন্ট কম দামে কেনা যাবে। এই ফোনের অফার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy M47 5G ফোনের অফার

প্রথমেই জানিয়ে রাখি Samsung Galaxy M47 5G ফোনের 6GB RAM + 128GB Storage স্টোরেজ ভেরিয়েন্টের সেলিং প্রাইস 26,999 টাকা এবং এই ফোনের 8GB RAM + 128GB Storage মডেলের দাম 30,999 টাকা। শপিং সাইট আমাজন থেকে ফোনটি কিনলে 2000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা এই ছাড় পাওয়ার জন্য কোনো ব্যাঙ্ক কার্ডের প্রয়োজন নেই অর্থাৎ যে কোনো গ্ৰাহক এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

Samsung Galaxy M47 5G ফোনে 2 হাজার টাকা ছাড় কুপন ডিসকাউন্ট হিসাবে দেওয়া হচ্ছে এবং এই ছাড় পাওয়ার জন্য কোনো ব্যাঙ্ক কার্ড দরকার পড়বে না। অফারে ফোনটির 6GB RAM মডেল 24,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ইভাবে 8GB RAM ভেরিয়েন্টের দাম পড়বে মাত্র 28,999 টাকা। সস্তায় Samsung Galaxy M47 5G ফোনটি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

Samsung Galaxy M47 5G ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy M47 5G ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ হোল স্টাইলের ইনফিনিটি ‘ও’ Super AMOLED প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass Victus+ কোটিং যোগ করা হয়েছে।

এই ফোনটি Android বেস্ড One UI 8.5 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy M47 5G ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 710 GPU দেওয়া হয়েছে।

Samsung Galaxy M47 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Samsung Galaxy M47 5G ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে বাইপাস চার্জিং ফিচার যোগ করা হয়েছে, ফলে হেভি প্রসেসিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার যায়। এই ফিচারের দৌলতে ব্যাটারিতে চাপ কম পড়ে এবং ফোন কম হীট হয়।