গত বছর Vivo ভারতের বাজারে 8GB RAM এবং MediaTek Dimensity 7300 প্রসেসর সহ তাদের Vivo Y400 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটিতে 5500mAh Battery, 32MP Selfie ক্যামেরা এবং 3D Curved Display রয়েছে। বর্তমানে এই ফোনটি 2,000 টাকা কম দামে সেল করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সবকটি ভেরিয়েন্টেই ডিসকাউন্ট অফার জারি করা হয়েছে। এই ফোনটির অফার, দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo Y400 Pro 5G ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। এই দুটি মডেলের সেলিং প্রাইস যথাক্রমে 25,999 টাকা এবং 27,999 টাকা। 2 হাজার টাকা ছাড় সহ এই দুটি মডেল যথাক্রমে 23,999 টাকা এবং 25,999 টাকা দামে সেল করা হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজনের মাধ্যমে এই অফার পাওয়া যাবে।
আমাজন থেকে ফোনটি কেনার সময় Kotak, ICICI এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করলে এই 2,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। কোম্পানির ওয়েবসাইট থেকে এই অফার উপভোগ করার জন্য Kotak ও Axis সহ HDFC ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করতে হবে। জানিয়ে রাখি এই 2,000 টাকা ছাড় পাওয়ার জন্য গ্ৰাহকদের EMI করাতে হবে।
Vivo Y400 Pro 5G ফোনটির অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং কম দামে ফোনটি কেনার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:
Vivo Y400 Pro 5G ফোনে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডুয়েল 3D Curved ডিসপ্লে AMOLED প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 300Hz টাচ স্যাম্পেলিং রেট সহ 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটির থিকনেস 7.49mm এবং ওজন 182 গ্ৰাম।
প্রসেসিঙের জন্য Vivo Y400 Pro 5G ফোনে MediaTek Dimensity 7300 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত চারটি সিপিইউ দেওয়া হয়েছে। এই ফোনটি Android বেসড Funtouch OS 14 অপারেটিং সিস্টেমে কাজ করে।
8GB RAM সহ Vivo Y400 Pro 5G ফোনে Expandable RAM টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে এই ফোনটিতে মোট 16GB পর্যন্ত RAM (8GB + 8GB) এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনে LPDDR4X RAM এবং UFS 3.1 storage টেকনোলজি রয়েছে।
Vivo Y400 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP বোকে লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y400 Pro 5G ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 21 ঘন্টা পর্যন্ত ইউটিউব ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনে 4 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে Smart Charging Engine 2.0 রয়েছে।












