Vivo V40 লঞ্চের আগে 5,600 টাকা পর্যন্ত দাম কমানো হল Vivo V30 5G স্মার্টফোনের, জেনে নিন বিস্তারিত

আগামী 7 আগস্ট ভারতে Vivo V40 সিরিজ পেশ করা হবে। এই সিরিজের অধীনে Vivo V40 এবং Vivo V40 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। এই নতুন স্মার্টফোনটি বাজারে লঞ্চের আগে কোম্পানি তাদের Vivo V30 5G ফোনটির দাম কমিয়ে দিয়েছে। এই ভিভো ফোনটিতে 2,000 টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে এবং একইসঙ্গে 3,600 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ Vivo V40 সিরিজ লঞ্চের আগে Vivo V30 সিরিজ 5,600 টাকা পর্যন্ত কম দামে (₹2000+₹3600) পাওয়া যাবে।

Vivo V30 এর দাম এবং অফার

প্রাইস ড্রপ

Vivo V30 5Gলঞ্চ প্রাইস
প্রাইস ড্রপসেল প্রাইস
8GB RAM + 128GB Memory₹33,999₹2,000₹31,999
8GB RAM + 256GB Memory₹35,999₹2,000₹33,999
12GB RAM + 256GB Memory₹37,999₹2,000₹35,999

 

Vivo V30 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 8জিবি RAM সহ 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 33,999 টাকা এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 35,999 টাকা রাখা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে দাম কমানোর পর এই ভেরিয়েন্টের দাম 31,999 টাকা এবং 33,999 টাকা হয়েছে। একইভাবে 37,999 টাকা দামে লঞ্চ হওয়া 12 জিবি RAM সহ 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2000 টাকা কমানোর পর 35,999 টাকা হয়েছে।

ডিসকাউন্ট অফার

Vivo V30 5Gসেল প্রাইসডিসকাউন্ট বর্তমান প্রাইস
8GB RAM + 128GB Memory₹31,999₹3,200₹28,799
8GB RAM + 256GB Memory₹33,999₹3,400₹30599
12GB RAM + 256GB Memory₹35,999₹3,600₹32,399

 

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ভিভো ডট ইন এর মাধ্যমে এই স্মার্টফোনটি ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। Vivo V30 5G স্মার্টফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে 3,200 টাকার ছাড় এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে 3,400 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। একইভাবে এই ফোনটির টপ মডেলে 12GB RAM + 256GB স্টোরেজ অপশনে 3,600 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। 31 আগস্ট পর্যন্ত এই ডিসকাউন্ট অফার চলবে এবং HDFC, SBI এবং ICICI Credit/Debit Card এর মাধ্যমে ফোনটি কেনা যাবে।

Vivo V30 5G স্মার্টফোনটি ডিসকাউন্ট অফার সহ কেনার জন্য (এখানে ক্লিক করুন)

Vivo V30 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo V30 স্মার্টফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 2800নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যানটাচ ওএস 14 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনটিতে 2.63GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 8 জিবি RAM এবং 12 জিবি RAM সাপোর্ট করে। একইসঙ্গে 12জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 24জিবি পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: Vivo V30 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত ও অরা লাইট ফিচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেলের লেন্স যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here