Home খবর Vivo V40 লঞ্চের আগে 5,600 টাকা পর্যন্ত দাম কমানো হল Vivo V30 5G স্মার্টফোনের, জেনে নিন বিস্তারিত

Vivo V40 লঞ্চের আগে 5,600 টাকা পর্যন্ত দাম কমানো হল Vivo V30 5G স্মার্টফোনের, জেনে নিন বিস্তারিত

আগামী 7 আগস্ট ভারতে Vivo V40 সিরিজ পেশ করা হবে। এই সিরিজের অধীনে Vivo V40 এবং Vivo V40 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। এই নতুন স্মার্টফোনটি বাজারে লঞ্চের আগে কোম্পানি তাদের Vivo V30 5G ফোনটির দাম কমিয়ে দিয়েছে। এই ভিভো ফোনটিতে 2,000 টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে এবং একইসঙ্গে 3,600 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ Vivo V40 সিরিজ লঞ্চের আগে Vivo V30 সিরিজ 5,600 টাকা পর্যন্ত কম দামে (₹2000+₹3600) পাওয়া যাবে।

Vivo V30 এর দাম এবং অফার

প্রাইস ড্রপ

Vivo V30 5G লঞ্চ প্রাইস
প্রাইস ড্রপ সেল প্রাইস
8GB RAM + 128GB Memory ₹33,999 ₹2,000 ₹31,999
8GB RAM + 256GB Memory ₹35,999 ₹2,000 ₹33,999
12GB RAM + 256GB Memory ₹37,999 ₹2,000 ₹35,999

 

Vivo V30 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 8জিবি RAM সহ 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 33,999 টাকা এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 35,999 টাকা রাখা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে দাম কমানোর পর এই ভেরিয়েন্টের দাম 31,999 টাকা এবং 33,999 টাকা হয়েছে। একইভাবে 37,999 টাকা দামে লঞ্চ হওয়া 12 জিবি RAM সহ 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2000 টাকা কমানোর পর 35,999 টাকা হয়েছে।

ডিসকাউন্ট অফার

Vivo V30 5G সেল প্রাইস ডিসকাউন্ট বর্তমান প্রাইস
8GB RAM + 128GB Memory ₹31,999 ₹3,200 ₹28,799
8GB RAM + 256GB Memory ₹33,999 ₹3,400 ₹30599
12GB RAM + 256GB Memory ₹35,999 ₹3,600 ₹32,399

 

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ভিভো ডট ইন এর মাধ্যমে এই স্মার্টফোনটি ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। Vivo V30 5G স্মার্টফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে 3,200 টাকার ছাড় এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে 3,400 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। একইভাবে এই ফোনটির টপ মডেলে 12GB RAM + 256GB স্টোরেজ অপশনে 3,600 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। 31 আগস্ট পর্যন্ত এই ডিসকাউন্ট অফার চলবে এবং HDFC, SBI এবং ICICI Credit/Debit Card এর মাধ্যমে ফোনটি কেনা যাবে।

Vivo V30 5G স্মার্টফোনটি ডিসকাউন্ট অফার সহ কেনার জন্য (এখানে ক্লিক করুন)

Vivo V30 5G এর স্পেসিফিকেশন