পুরোনো বাতিল ফোনের বিনিময়ে পাবেন 2,000 টাকা! জেনে নিন বিস্তারিত

আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি যখন একটি নতুন মোবাইল ফোন কেনেন, তখন আপনি পুরানো ফোনটি কি করেন? সম্ভবত আপনার উত্তর হবে বন্ধু বা আত্মীয়কে পুরানো মোবাইলটি দিয়ে দেন অথবা পুরানো ফোনটি বিক্রি করে দেন, কি তাই তো? কিন্তু অনেকর কাছেই এমন মোবাইল ফোনও আছে,যা ব্যবহার করা যায় না। এই ধরনের ফোনগুলি হয় খুব পুরানো বা এতটাই ক্ষতিগ্রস্থ হয়ে গেছে যে আপনি আর ফোনটি মেরামতের জন্য টাকা খরচ করতে চান না। এই ধরনের ফোনগুলো ঘরের এক কোনায় পড়ে থাকে এবং সেগুলো হয়তো অন ই করা যায় না বা অন করলে সাথে সাথেই বন্ধ হয়ে যায়। কিন্তু যদি আপনাকে বলা হয় যে ঘরে আবর্জনার মতো পড়ে থাকা মোবাইল ফোনের বিনিময়ে আপনি 2,000 টাকা পেতে পারেন, তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে?

হ্যাঁ, ঘরে লক করে রাখা আপনার পুরনো মোবাইল ফোনটি মাধ্যমেও আপনি 2 হাজার টাকার পুরো সুবিধা পেতে পারবেন। সাধারণত, আপনি যখন একটি নতুন স্মার্টফোন কিনবেন, এক্সচেঞ্জ অফারের অধীনে, আপনাকে এমন একটি স্মার্টফোন দিতে হবে যা সঠিকভাবে চলে। বিনিময়ে দেওয়া মোবাইল ফোনটি ভালো অবস্থায় না থাকলে তা প্রত্যাখ্যান করা হয় এবং আপনি সেই এক্সচেঞ্জ অফারটির সুবিধা পান না। কিন্তু মুকেশ আম্বানি এবং রিলায়েন্স জিও এমন একটি দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে, যার অধীনে অচল পুরানো মোবাইল ফোন দিয়েও আপনি 2,000 টাকার পুরো সুবিধা পেতে পারবেন। এই পোস্টে আপনাদের এই অফারের সম্পূর্ণ ডিটেইলস জানাবো।

পুরানো বন্ধ হয়ে যাওয়া ফোন থেকে 2,000 টাকার সুবিধা

Reliance Jio-এর এই নতুন অফারের সুবিধা Jio Phone Next-এর সাথে পাওয়া যাচ্ছে। কোম্পানি এই 4G স্মার্টফোনে একটি নতুন এক্সচেঞ্জ অফার শুরু করেছে, যার অধীনে আপনি Jio Phone Next কেনার সময় এক্সচেঞ্জ অফারে আপনার পুরানো মোবাইল ফোন দিলে সরাসরি 2,000 টাকা ছাড় পাবেন। Jio-এর এই অফারটি অন্যান্য এক্সচেঞ্জ অফারের থেকে আলাদা এবং বিশেষ কারণ এতে যে কোনও ব্যক্তি এক্সচেঞ্জ অফারে তার যে কোনও মোবাইল ফোন দিতে পারেন। মুম্বই এর রিটেলার বাদল ঘাই বলেছেন যে কোনও ব্যক্তি যদি তার বাড়িতে পড়ে থাকা একটি পুরানো স্মার্টফোনও নিয়ে আসেন, তাহলে কোম্পানির নীতি অনুসারে তাকেও 2,000 টাকার সুবিধা দেওয়া হবে। অর্থাৎ, আবর্জনার মধ্যে পড়ে থাকা মোবাইল ফোনটির মাধ্যমেও Jio Phone Next কিনলে আপনারা 2 হাজার টাকার সুবিধা পাবেন।

jio Phone Next

ভারতীয়রা অধীর আগ্রহে Jio এবং Google দ্বারা তৈরি সবচেয়ে লো বাজেট 4G স্মার্টফোনের জন্য অপেক্ষা করছিলেন৷ কিন্তু বেশ কয়েক মাস অপেক্ষার পর যখন রিলায়েন্স জিও তাদের Jio Phone Next নিয়ে আসে, তখন মোবাইল ইউজাররা বেশ হতাশ হয়ে পড়েন। আসলে এই ফোনটি থেকে মানুষের অনেক আশা ছিল কারণ আম্বানি এটিকে বিশ্বের সবচেয়ে লো বাজেট 4G স্মার্টফোন বলে দাবি করেছিলেন। কিন্তু কোম্পানি যখন 6,499 টাকা দামে Jio Phone Next লঞ্চ করেছিল, তখন সাধারণ মানুষের প্রত্যাশার চেয়ে ফোনটির দাম অনেক বেশি ছিল। কিন্তু এখন এই Jio ফোনটি 2,000 টাকার ডিস্কাউন্ট সহ মাত্র 4,449 টাকায় বিক্রি হচ্ছে।

Jio Phone Next-এর ফিচার

JioPhone Next হল কোম্পানির প্রথম 4G স্মার্টফোন, এই নতুন এক্সচেঞ্জ অফারের অধীনে আপনারা এই ফোনটি 4,499 টাকায় পেয়ে যাবেন, বর্তমানে এই দামে এই ফোনটি ভারতের সবচেয়ে লো বাজেট 4G স্মার্টফোন৷ এটি একটি ডুয়াল সিম ফোন যেখানে SIM1 শুধুমাত্র 4G LTE তে কাজ করে এবং SIM2 2G + 4G উভয়ই সাপোর্ট করে। তবে এই সিম স্লটে শুধুমাত্র Jio সিম ব্যবহার করা যাবে এবং অন্য কোম্পানির সিম সেই স্লটে কাজ করবে না। ফোনে ইনস্টল করা দুটি সিম কার্ডের মধ্যে, শুধুমাত্র Jio সিমে মোবাইল ডেটা কানেকশন পাওয়া যাবে।

Jio Phone Next-এর স্পেসিফিকেশন

JioPhone Next-এর জন্য, Google একটি বিশেষ প্রগতি OS তৈরি করেছে যা ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই ফোনে ভারতীয় আঞ্চলিক ভাষাতেও কাজ করা যাবে। এই ফোনে JioTV এবং JioCinema-এর মতো My Jio অ্যাপগুলির সাথে, YouTube, Facebook, Google Lens এবং Assistantও এই স্মার্টফোনে আগে থেকে ইনস্টল করা আছে। এই স্মার্টফোনটি 720 x 1440 পিক্সেল রেজলিউশন সহ একটি 5.45-ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে, যা কর্নিং গরিলা গ্লাস 3 দ্বারা প্রোটেকটেড।

JioPhone Next কোয়াড কোর প্রসেসর সহ Qualcomm Snapdragon QM215 চিপসেটে চলে , যার ক্লক স্পিড 1.3GHz, এই ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 308 GPU রয়েছে। ভারতীয় বাজারে, এই স্মার্টফোনটি 2 জিবি র‌্যাম মেমরিতে লঞ্চ করা হয়েছে, যা 32 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ফটোগ্রাফির জন্য, ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ F/1.3 অ্যাপারচার সহ একটি 13-মেগাপিক্সেল ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। এই ফোনের সামনের প্যানেলে F/1.4 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্মার্টফোনটি 3,500 mAh এর রিমুভেবল ব্যাটারি সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি এই ফোনে 3.5mm জ্যাক এবং OTG সাপোর্টও দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here