Home খবর ঘোষণা হল Vivo Y200 Pro 5G স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট, এই দিন লঞ্চ হবে Curved ডিসপ্লে সহ ফোন

ঘোষণা হল Vivo Y200 Pro 5G স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট, এই দিন লঞ্চ হবে Curved ডিসপ্লে সহ ফোন

গত সপ্তাহে আমাদের এক্সক্লুসিভ খবর পাব্লিশ করে জানিয়েছি ভিভো ভারতে তাদের নতুন Vivo Y200 Pro 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট সঠিক প্রমাণিত করে কোম্পানি এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী 21মে ভারতে Vivo Y200 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হবে।

ভারতে Vivo Y200 Pro 5G এর লঞ্চ ডিটেইলস

আগামী 21মে ভারতে Vivo Y200 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। আজ কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা করে জানিয়েছে পরের সপ্তাহে বড়ো ইভেন্টের আয়োজন করবে। এই ইভেন্টের মঞ্চ থেকে ‘Y’ সিরিজের নতুন Vivo Y200 Pro 5G স্মার্টফোন ভারতীয় বাজারে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আগামী 21মে এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Vivo Y200 Pro 5G এর প্রসেসর

কোম্পানির পক্ষ থেকে Vivo Y200 Pro 5G স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণার সঙ্গে সঙ্গে এই ফোনে Qualcomm Snapdragon 695 5G চিপসেট সাপোর্ট করবে বলে জানিয়ে দিয়েছে। এতে 6nm ফেব্রিকেশন এবং 64-bit আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর সহ 2.2GHz ক্লক স্পীডে কাজ করবে। চিপসেট দেখে মনে করা হচ্ছে Vivo Y200 Pro 5G ফোনের দাম প্রায় 20 হাজার টাকা রাখা হতে পারে।

Vivo Y200 Pro 5G এর ডিজাইন

কোম্পানি Vivo Y200 Pro 5G স্মার্টফোনটি এলিগেন্ট silk glass design সহ পেশ করা হবে। এই ফোনে Curved সহ পাঞ্চ-হোল স্টাইল ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে এমোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

Vivo Y200 Pro 5G এর স্পেসিফিকেশন (লিক)