Home খবর Snapdragon 8 Gen 2 সহ বাজারে আসছে iQOO Neo 9 Pro, 22 ফেব্রুয়ারি ভারতে হবে লঞ্চ

Snapdragon 8 Gen 2 সহ বাজারে আসছে iQOO Neo 9 Pro, 22 ফেব্রুয়ারি ভারতে হবে লঞ্চ

ভারতে 22 ফেব্রুয়ারি iQOO Neo 9 Pro লঞ্চ করা হবে। এর আগে কোম্পানির এই ফোনটি টিজ করার পর অফিসিয়ালি এর লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন ঘোষণা করে দিয়েছে। আইকু ইন্ডিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ফোনটিতে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকবে। এই ফোন সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হল।

ভারতে লঞ্চ হবে iQOO Neo 9 Pro

আগামী 22 ফেব্রুয়ারি আইকু ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চেই ভারতের মার্কেটে নতুন ‘নিও’ সিরিজ পেশ করা হবে। কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই দিন ভারতে iQOO Neo 9 Pro লঞ্চ করা হবে। এই লঞ্চ ইভেন্ট কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শপিং সাইট আমাজনে লাইভ দেখানো হবে।

Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর

আইকু জানিয়ে দিয়েছে আপকামিং iQOO Neo 9 Pro ফোনে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট থাকবে। জানিয়ে রাখি এই চিপসেট 1.7 মিলিওনেরও বেশি AnTuTu benchmark score পেয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছে ভারতে iQOO Neo 9 Pro ফোনটি 12GB RAM + 256GB Storage এবং 8GB RAM + 256GB Storage সহ সেল করা হবে।

iQOO Neo 9 Pro এর স্পেসিফিকেশন (লিক)