Home খবর 23000 টাকা কমে গেল এই Samsung 5G ফোনের দাম, এখন সস্তায় পাওয়া যাবে ফ্ল্যাগশিপ ফিচার

23000 টাকা কমে গেল এই Samsung 5G ফোনের দাম, এখন সস্তায় পাওয়া যাবে ফ্ল্যাগশিপ ফিচার

স্যামসাঙ গত বছর ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে Samsung Galaxy S23 FE লঞ্চ করেছিল। এই ফোনে 8GB RAM ও Samsung Exynos 2200 ​চিপসেটের পাশাপাশি 50MP Camera এবং Dynamic AMOLED 2X ডিসপ্লে রয়েছে। এবার এই ফোনটির দাম 23,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এই ফোনের সবকটি মডেলের দাম কমানো হয়েছে এবং এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

Samsung Galaxy S23 FE ফোনের দাম

মডেল লঞ্চ প্রাইস প্রাইস কাট সেলিং প্রাইস
8GB RAM + 128GB Storage ₹59,999 ₹23000 ₹36,999
8GB RAM + 256GB Storage ₹64,999 ₹23000 ₹41,999

 

Samsung Galaxy S23 FE ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছিল এবং এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে সেল করা হয়। এই ফোনের 128GB মডেল 59,999 টাকা এবং 256GB মডেল 64,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই দুটি মডেলের দাম 23000 টাকা কমিয়ে দিয়েছে। ফলে এই দুটি মডেলের দাম কমে যথাক্রমে 36,999 টাকা ও 41,999 টাকা হয়ে গেছে।

এই ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

Samsung Galaxy S23 FE ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Samsung Galaxy S23 FE ফোনটিতে 1080 x 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। ডায়নামিক এমোলেড 2এক্স প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এক্সিনস 2200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: Samsung Galaxy S23 FE ফোনটিতে 8GB RAM দেওয়া হয়েছে এবং এর সঙ্গে 128জিবি এবং 256জিবি স্টোরেজ রয়েছে। এছাড়া মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়ানো যায়।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Samsung Galaxy S23 FE ফোনটিতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,500 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনটি 25 ওয়াট ফাস্ট চার্জিং এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy S23 FE ফোনের ফিচার

Samsung Galaxy S23 FE ফোনটি কেনা উচিৎ কি না?

Samsung Galaxy S23 FE ফোনটি একটি পুরনো মডেল হলেও এই ফোনের প্রিমিয়াম লুক সুন্দর এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। আজকের দিনে দাঁড়িয়ে 40 হাজার টাকা বাজেটে Motorola Edge 50 Pro, OnePlus 12R, iQOO Neo 9 Pro এবং লেটেস্ট​realme GT 6 ফোনগুলি বাজারে রয়েছে। তাই এই রেঞ্জের ফোন কেনার আগে সমস্ত মডেল নিয়ে একবার চিন্তাভাবনা করে নেওয়া উচিৎ।