Home খবর 25 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে লো বাজেট Motorola Moto G52 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

25 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে লো বাজেট Motorola Moto G52 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

Motorola এই মাসের শুরুতে টেক প্ল্যাটফর্মে তাদের ‘G’ সিরিজের অধীনে Moto G52 স্মার্টফোনটি পেশ করেছিল। এই মোবাইল ফোনটি ইউরোপে লঞ্চ করা হয়েছে, যেখানে Android 12 সহ 6GB RAM, Snapdragon 680 চিপসেট, 50MP ক্যামেরা এবং 30W ফাস্ট চার্জিং এবং 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন গুলি আছে। এবার Motorola India অফিসিয়ালি ঘোষণা করেছে যে আগামী 25 এপ্রিল ভারতীয় মার্কেটে Moto G52 স্মার্টফোনটি লঞ্চ হবে।

ভারতে 25 এপ্রিল লঞ্চ হবে Moto G52

কোম্পানি Moto G52 স্মার্টফোনটির ভারতে লঞ্চ জানিয়েছে যে আগামী 25 এপ্রিল অনলাইন মোডে ভারতীয় মার্কেট তাদের নতুন স্মার্টফোন Motorola Moto G52 লঞ্চ হবে। এই ফোনের প্রোডাক্ট পেজ কোম্পানির তরফ থেকে শপিং সাইট Flipkart-এ লাইভ করা হয়েছে, আর সেখান থেকে এটা স্পষ্ট যে Moto G52 স্মার্টফোনটি শুধুমাত্র Flipkart-এই সেল হবে। তবে এই প্রোডাক্ট পেজে, মার্কেটে লঞ্চ হওয়ার আগেই Moto G52 স্মার্টফোনের ফটো সহ অনেক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনও প্রকাশ পেয়েছে।

Moto G52 এর স্পেসিফিকেশন

Motorola Moto G52 ইউরোপে 20:9 অ্যাসপেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.6-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে। ভারতীয় মার্কেটেও, এই ফোনটি POLED প্যানেলে লঞ্চ হবে এবং ফোনের স্ক্রীন 90Hz রিফ্রেশ রেট এ কাজ করবে। এই Moto ফোনটি একটি পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লেতে তৈরি করা হবে, যেখানে 2.5 mm পর্যন্ত খুব সরু বেজেল দেওয়া হবে। এই ফোনটির পুরুত্ব 7.99 mm এবং ওজন 169 গ্রাম।

Motorola Moto G52-এর অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনটি ইউরোপে Android 12 ভিত্তিক MyUX-এ লঞ্চ করা হয়েছে যা Qualcomm Snapdragon 680 চিপসেটে চলে। ইউরোপীয় মার্কেটে, এই Motorola ফোনটি 6 GB RAM + 256 GB স্টোরেজ সাপোর্ট করে। আশা করা হচ্ছে একই ভেরিয়েন্টটি ভারতেও লঞ্চ করা হবে। Moto G52 একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE সাপোর্ট করে। এই ফোনে IP52 রেটিং আছে, যা এই Motorola মোবাইলটিকে জল এবং ধুলোবালির হাত থেকে নিরাপদ রাখবে।

Moto G52 এর ক্যামেরা

Motorola Moto G52 স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা আছে, যেখানে LED ফ্ল্যাশ সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে, ব্যাক প্যানেলে ক্যামেরা সেটআপে একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সরও রয়েছে। Moto G52 স্মার্টফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই মোবাইল ফোনটিতে 5,000 mAh ব্যাটারি আছে, যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন