Home খবর 3 আগস্ট গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে Realme Narzo N61 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

3 আগস্ট গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে Realme Narzo N61 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

রিয়েলমি গত মাসেই তাদের Realme C61 এবং Realme C63 নামে 2টি কম দামের স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল। এই C61 স্মার্টফোনের দাম 7,699 টাকা এবং C63 ফোনের দাম 8,999 টাকা রাখা হয়েছে। এবার কোম্পানি তাদের Realme C61 স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে বলে শোনা গেছে। তবে এই ফোনটি ভারতীয় মডেলের থেকে আলাদা হবে বলে জানা গেছে। গ্লোবাল মার্কেটে উপস্থিত Realme C61 4G ফোনটি ভারতে Realme Narzo N61 নামে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে।

Realme C61 4G এর গ্লোবাল মডেল

আগামী 3 আগস্ট নতুন Realme C61 4G স্মার্টফোনটি রিভিল লেগ করা হবে বলে জানা গেছে। এই দিন ফোনের স্পেসিফিকেশন সম্পর্কেও জানা যাবে। প্রকাশ্যে আসা তথ্যও অনুযায়ী এই আপকামিং ফোনটি Dark Green এবং Sparkling Gold কালার অপশনে সেল করা হবে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা, 3.5এমএম জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।

Realme Narzo N61 4G এর ভারতীয় লঞ্চ ডিটেইলস

গ্লোবাল মার্কেটে লঞ্চ করা Realme Narzo N61 4G স্মার্টফোনটি ভারতে কোম্পানির Narzo সিরিজের অধীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী এই আপকামিং ফোনটি ভারতীয় বাজারে Realme Narzo N61 নামে পেশ করা হবে। আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে কোম্পানি Realme Narzo N61 4G ফোনটি ভারতীয় মার্কেটে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

Realme C61 4G এর ভারতীয় মডেল