Home খবর 3000 টাকা ডিসকাউন্ট সহ শুরু হল realme P4s 5G ফোনের সেল, রয়েছে 8000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

3000 টাকা ডিসকাউন্ট সহ শুরু হল realme P4s 5G ফোনের সেল, রয়েছে 8000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

realme ভারতের বাজারে তাদের নতুন realme P4s 5G ফোনের সেল শুরু করে দিয়েছে। এই ফোনে MediaTek Dimensity 7400 Ultra 5G প্রসেসরের সঙ্গে Hyper Vision+ AI Chip দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 144Hz Samsung M14 AMOLED ডিসপ্লে, 8000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

realme P4s 5G ফোনের দাম এবং অফার

ভারতে realme P4s 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 34,999 টাকা। এক‌ইভাবে এই ফোনের 8GB + 256GB মডেল 37,999 টাকা দামে পেশ করা হয়েছে। ফোনটির 12GB + 256GB টপ মডেলের দাম 41,999 টাকা রাখা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফোনের দামে 3,000 টাকা Bank Offer/Exchange Offer এবং 12 মাসের No Cost EMI এর সুবিধা দেওয়া হচ্ছে। অফারে এই ফোনটির তিনটি মডেল যথাক্রমে 31,999 টাকা, 34,999 টাকা এবং 38,999 টাকার বিনিময়ে কেনা যাবে। আজ অর্থাৎ 3 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হচ্ছে। এই ফোনটি Electric Cyan এবং Titanium Gray কালার অপশনে বাজারে আনা হয়েছে।

realme P4s 5G ফোনের স্পেসিফিকেশন

realme P4s 5G ফোনটিতে 6.78-ইঞ্চির 1.5K Samsung M14 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 3000Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এর সঙ্গে এই ডিসপ্লেতে HDR10+, 1400nits গ্লোবাল পীক ব্রাইটনেস এবং 6500nits লোকাল পীক ব্রাইটনেস সাপোর্ট যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য realme P4s 5G ফোনে MediaTek Dimensity 7400 Ultra 5G চিপসেট এবং Hyper Vision+ AI Chip রয়েছে, যা গেমিং পারফরমেন্সের এবং AI প্রসেসিং আরও সুন্দর করে তুলবে। Dynamic RAM ফিচারের মাধ্যমে এই ফোনে 26GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

realme P4s 5G ফোনে Dedicated AI chip এর সাহায্যে AI Hyper Motion 144FPS AI frame interpolation এবং 90FPS frame stabilization এর মতো সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে AI Hyper Clarity এবং AI Always-On HDR দেওয়া হয়েছে। এর ফলে দারুণ গেমিং এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে।

ফটোগ্রাফির জন্য realme P4s 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP AI প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP AI ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং এবং AI Edit Genie 2.0 এর মতো টুল সাপোর্ট যোগ করা হয়েছে।

realme P4s 5G ফোনের অন্যতম বিশেষত্ব হল এই ফোনের 8,000mAh টাইটান ব্যাটারি। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফিচারের দৌলতে ফোনটির ব্যাটারি 28.5 মিনিটে 50% এবং 75 মিনিটে 100% চার্জ হতে সক্ষম।

এই ফোনে গেমিং, নেভিগেশন ও স্ট্রিমিঙের জন্য অল-সিনারিয়ো বাইপাস চার্জিং দেওয়া হয়েছে, যা হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। এই ফোনের চার্জিং বুস্ট ফিচার চার্জিং স্পীড 21 শতাংশ বাড়িয়ে দেবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1600 চার্জিং সাইকেলের পর‌ও ফোনটির ব্যাটারি হেল্থ বজায় থাকবে।

realme P4s 5G ফোনে গেমিঙের সময় হীট কমানোর জন্য 7000mm² AirFlow VC Cooling System যোগ করা হয়েছে। এতে 13,624mm² গ্রাফাইট এরিয়া, অপ্টিমাইজড গ্রাফাইট স্ট্যাকিং এবং 40 বেশি চ‌ওড়া গ্রাফাইট শীট রয়েছে। এর সঙ্গে এই ফোনে AI গেমিং পার্টনার দেওয়া হয়েছে। এতে জিটি মোড, ডু নট ডিস্টার্ব এবং ক্লীন‌আপ অ্যাক্সেলেরেশন ফিচার যোগ করা হয়েছে।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য realme P4s 5G ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং রয়েছে। এই ফোনটিতে 300% আলট্রাবুস্ট ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনে গেমিং ও বিনোদনের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

যেসব ইউজাররা গেমিং বা দৈনন্দিন ব্যাবহারের জন্য একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য realme P4s 5G ফোনটি একটি সুন্দর অপশন। ভারতে এই ফোনটিকে Samsung, Oppo, Vivo ও Lava ব্র্যান্ডের বিভিন্ন ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।