বর্তমানে বেশিরভাগ প্ল্যান এক মাসের জন্য হলেও তাতে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে এবং মোবাইল ইউজাররা বাধ্য হয়ে সেইসব প্ল্যান রিচার্জ করছেন। শুধু তাই নয়, টেলিকম কোম্পানিগুলো 28 দিনে এক মাস ধরার পাশাপাশি, দুই মাস 56 দিনে এবং তিন মাস 84 দিনে এই হিসেবে রিচার্জ প্ল্যান গুলো মার্কেটে আনছে । Jio, Airte এবং Vi, তিনটি কোম্পানিই ইউজারদের চাহিদা থাকা সত্ত্বেও তাদের রিচার্জ প্ল্যানে কম দিনের ভ্যালিডিটি দিচ্ছে এবং ভারতীয় মোবাইল ইউজাররাও এই বিষয়ে চিন্তিত। কিন্তু আমি যদি আপনাদের বলি যে আপনারা মাত্র 141 টাকায় 365 দিনের ভ্যালিডিটি পাবেন, তাহলে আপনাদের প্রতিক্রিয়া কেমন হবে? 150 টাকার কমে 365 দিনের ভ্যালিডিটি! হ্যাঁ একদম ঠিক, তবে এই আশ্চর্যজনক অফারটি কোন কোম্পানি দিচ্ছে এবং কীভাবে এই প্ল্যানের সুবিধা নেবেন, সেই সম্পর্কে এই পোস্টে আপনাদের বিস্তারিত জানাবো।
সবচেয়ে সস্তা 365 দিনের প্ল্যান
28 দিনের ভ্যালিডিটির একটি প্ল্যান পাওয়ার জন্য , মোবাইল ইউজারদের প্রায় 200 টাকার রিচার্জ করতে হয়। অন্যদিকে, আপনি যদি সারা বছরের ভ্যালিডিটি চান, তাহলে আপনাকে কমপক্ষে 1000 টাকা দিতে হবে। সেখানে, MTNL মাত্র 141 টাকায় 365 দিনের ভ্যালিডিটি দেওয়ার বিস্ময়কর কাজ করেছে। Jio, Airtel, Vi এবং BSNL যে কাজ করতে পারেনি তা সত্যি প্রমাণ করেছে সরকারি কোম্পানি মহানগর টেলিফোন নিগম লিমিটেড। MTNL-এর এই প্ল্যানটির ভ্যালিডিটি 365 দিন।
MTNL এর 141 টাকার প্ল্যানের ডিটেইলস সম্পর্কে বলতে গেলে এটি প্রিপেইড ইউজারদের জন্য 365 দিনের ভ্যালিডিটি সহ চালু করা হয়েছে। এই প্ল্যানের সবচেয়ে বড় USP হল এই প্ল্যানটির ভ্যালিডিটি 365 দিন অর্থাৎ সারাবছরের জন্য আপনার নম্বর চালু থাকবে। অন্যান্য সুবিধার কথা বললে, এই প্ল্যানে 90 দিনের জন্য 90 জিবি ডেটা পাওয়া যায়, যা প্রতিদিন 1 জিবি অনুসারে ব্যবহার করা যেতে পারে। এই 90 দিনের জন্য MTNL নেটওয়ার্কে সম্পূর্ণ ফ্রি তে কল করা যাবে এবং অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য 200 মিনিট পাওয়া যাবে।
এই প্ল্যান এর সুবিধা
এই প্ল্যানটি সেই সমস্ত মানুষের জন্য বেশ ভালো যারা কম টাকা খরচ করে তাদের নম্বর চালু রাখতে চান। এমন অনেক মোবাইল ইউজার আছেন যাদের না ফোনে ইন্টারনেট চালানোর প্রয়োজন হয় না, এমনকি ফোন কলেরও তেমন প্রয়োজন হয় না। এই ধরনের ইউজাররা তাদের সাথে মোবাইল ফোন রাখেন শুধুমাত্র জরুরী কাজে ব্যবহারের জন্য এবং আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ রাখার জন্য। এই ধরনের গ্রাহকদের জন্য, মাত্র 141 টাকায় পুরো বছরের ভ্যালিডিটি পাওয়া এই প্ল্যানটি সেরা। বেশি টাকা না দিয়ে প্ল্যানে দীর্ঘ মেয়াদও পাওয়া যাবে এবং ইনকামিংও ফ্রি তে হবে। আপনাদের জানিয়ে রাখি যে এই প্ল্যানে 90 দিন পরেও, যদি আপনাকে আউটগোয়িং কল করতে হয়, তবে এর খরচ হবে প্রতি সেকেন্ডে 0.02 পয়সা। আপনিও যদি MTNL সার্কেলে থাকেন, তাহলে আপনি এখনই এই আশ্চর্যজনক অফারটির সুবিধা নিতে পারেন।
365 দিনের মেয়াদ সহ সস্তার রিচার্জ প্ল্যান
MTNL-এর এই প্ল্যানটি শুধুমাত্র এই কোম্পানির নয়, এটি সারা দেশে 365 দিনের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা প্ল্যান। Jio, Airtel, Vi এবং BSNL এর বার্ষিক প্ল্যান এর দাম আরও বেশি।
BSNL এর 365 দিনের রিচার্জ প্ল্যান
ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL-এর সবচেয়ে সস্তা প্ল্যানটি 365 দিনের ভ্যালিডিটি সহ আসে, যার দাম 797 টাকা। বর্তমানে, এই মোবাইল প্ল্যানে আরও একটি অফারও চলছে, যেখানে আপনি যদি 12 জুনের আগে এই রিচার্জটি করেন, তাহলে আপনি 30 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পাবেন এবং মোট 395 দিনের ভ্যালিডিটি পাবেন।
BSNL -এর এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি ইন্টারনেট ডেটাও পাওয়া যাচ্ছে, যা প্রথম 60 দিনের জন্য প্রতিদিন পাওয়া যাবে। একইভাবে এই প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কল এবং 100 SMS প্রদান করছে। দিনের 2 জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও, BSNL ইউজাররা এই প্ল্যানে 80kbpa গতিতে ইন্টারনেট চালাতে পারবেন।
Vi এর সবচেয়ে সস্তা 365 দিনের প্ল্যান
এক বছরের ভ্যালিডিটি প্ল্যানের ক্ষেত্রে, Vodafone Idea অর্থাৎ Vi এক হাজার টাকারও কমে 365 দিনের ভ্যালিডিটি দিয়েছে। Vi-এর এই মোবাইল রিচার্জ প্ল্যানটি 999 টাকায় পাওয়া যাচ্ছে। Vi-এর 999 টাকার প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়, যা প্রিপেইড ইউজাররা রিচার্জ করতে পারেন। এই প্ল্যানে সারা বছরের ভ্যালিডিটির পাশাপাশি মোট 50 জিবি ইন্টারনেট ডেটাও পাওয়া যাচ্ছে। ভাল কথা হল এই 50 জিবি ডেটা যেকোনও সময় কোনও দৈনিক সীমা ছাড়াই ব্যবহার করা যেতে পারে।
Airtel এর সবচেয়ে সস্তা 365 দিনের রিচার্জ প্ল্যান
Airtel কোম্পানি মাত্র 1,799 টাকায় 365 দিনের ভ্যালিডিটি সহ একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটির সাথে 24 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে সমস্ত ন্যাশনাল ভয়েস কল সম্পূর্ণ ফ্রি। এছাড়াও 360 দিনের জন্য প্রতিদিন 100টি SMS পাওয়া যায়। এই প্ল্যানের আরেকটি দুর্দান্ত বৈশিষ্ট্য হল এই প্ল্যানটি অ্যামাজন প্রাইম মেম্বারশিপ, উইঙ্ক মিউজিক এবং ফ্রি কলারটিউনের পাশাপাশি 100 টাকার ফাস্ট ট্যাগ ক্যাশব্যাক অফার করে।
Jio-এর সবচেয়ে সস্তা 365 দিনের প্ল্যান
Reliance Jio 2,999 টাকায় 365 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। এই প্ল্যানটি উপরে উল্লিখিত সমস্ত প্ল্যানের তুলনায় ব্যয়বহুল বলে মনে হলেও, এই প্ল্যানে অন্যান্য কোম্পানির তুলনায় অনেক বেশি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে প্রতিদিন 2.5 GB 4G ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ, Jio ব্যবহারকারীরা মোট 912.5 GB ডেটা পাবেন। একইভাবে প্রতিদিন 100 টি SMS এর সুবিধাও পাওয়া যাচ্ছে।
এই Jio প্ল্যানে সারা বছরের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যায়। Jio ইউজাররা এই প্ল্যানে Disney+ Hotstar এর পাশাপাশি JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলিতে ফ্রি অ্যাক্সেস পাবেন। Jio-এর এই 365 দিনের প্ল্যানটি সেই সমস্ত ইউজারদের জন্য সবচেয়ে ভাল যারা বেশি ডেটা ব্যবহার করেন, তবে যারা ন্যূনতম টাকায় দীর্ঘ মেয়াদি ভ্যালিডিটি পেতে চান তাদের জন্য এটি তেমন সুবিধার নয়।









