Home টপ সংগ্রহ বার্ষিক রিচার্জ প্ল্যানের থেকেও কম বাজেটে পাবেন এই সব ফোনগুলি, রয়েছে Samsung এর ফোনও!

বার্ষিক রিচার্জ প্ল্যানের থেকেও কম বাজেটে পাবেন এই সব ফোনগুলি, রয়েছে Samsung এর ফোনও!

বর্তমান সময়ে Airtel, Jio বা Vodafone Idea-এর বার্ষিক রিচার্জ প্ল্যানের জন্য আপনাদের 1,500 টাকার বেশি খরচ করতে হবে। কিন্তু, আপনি কি জানেন যে অনলাইনে এমন কিছু দুর্দান্ত ফিচার ফোন পাওয়া যায়, যার দাম 1,500 টাকার কম। এই ফোনটি সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই ফোনগুলির জন্য আপনাকে খুব বেশি টেক-ফ্রেন্ডলি হতে হবে না। এই পোস্টে আপনাদের 1500 টাকার কম বাজেটের সেরা 5টি কীপ্যাড ফোন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 50MP Camera এবং 8GB RAM এর ক্ষমতার সঙ্গে মাত্র 12,999 টাকা দামে লঞ্চ হল সস্তা 5G ফোন TECNO SPARK 10

1,500 টাকার কম দামের ফিচার ফোন

Nokia 105 Plus

Nokia 105 Plus ফোনটির দাম 1,379 টাকা। এই ফোনটিতে একটি 1.77-ইঞ্চি QQVGA ডিসপ্লে রয়েছে। এই ফোনটি T9 কীবোর্ডে তৈরি, যেখানে স্ক্রিনের নীচে একটি কীপ্যাড রয়েছে। এই মোবাইল ফোনটিতে 3.5 mm জ্যাক সহ মাইক্রো USB সাপোর্ট রয়েছে। এছাড়াও, এটি ওয়্যারলেস FM রেডিও, 2G সাপোর্ট এবং 32GB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। এই মোবাইলটি S30+ অপারেটিং সিস্টেমে কাজ করে।

JioPhone

মাত্র 1,499 টাকায় আপনারা একটি অফারের অধীনে JioPhone টি পেয়ে যাবেন। ফোন ছাড়াও এর মধ্যে 1 বছরের ভ্যালিডিটি সহ 24GB হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায়। এছাড়াও 50টি SMS ও অফার করা হয়।এই ফোনটিতে 2000mAh ব্যাটারি, ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা, ডুয়াল সিম এবং 4GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আরও পড়ুন: নতুন ফোন লঞ্চের আগেই গীকবেঞ্চে তালিকাভুক্ত Lava-র নতুন ফোন, বাজেট ক্যাটাগরিতেই হতে পারে লঞ্চ

Lava A1500

Lava A1500 ফোনটির দাম 1,399 টাকা। এই কিপ্যাড ফিচার মোবাইল ফোনে 1800mAh ব্যাটারি পাওয়া যায়। পাশাপাশি এই ফোনে রেয়ার ক্যামেরা, ডুয়াল সিম, 24MB র‌্যাম, 32MB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হচ্ছে। শুধু তাই নয় এই ফোনে 2.4 ডিসপ্লে স্ক্রিন পাওয়া যাচ্ছে।

Samsung Guru 1215

Samsung Guru 1215 এটি একটি দুর্দান্ত ফিচার ফোন। এই ফোনে 1.5 ইঞ্চি TFT স্ক্রিন এবং 800mAh ব্যাটারি সাপোর্ট রয়েছে। এই ফোনটি অনলাইন এবং অফলাইনে 1,499 টাকায় কেনা যাবে। এছাড়াও এই ফোনটি MP3 মিউজিক সাপোর্ট করে এবং এর ওজন 66 গ্রাম। এই ফোনটি Indigo Blue Golden এবং Silver এই দুটি কালার অপশনে পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Moto Edge 40 Pro স্মার্টফোন, তার আগে সামনে এল ফোনের প্রমোশনাল ফটো এবং ডিজাইন, জেনে নিন ডিটেইলস

Karbonn KX3

karbonn KX3 এর দাম 999 টাকা। এই ফোনে 1000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।এই ফোনে 1.8 ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল সিম সাপোর্ট এবং ওয়্যারলেস FM রয়েছে। এই ফোনটিতে কোম্পানির পক্ষ থেকে 108 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও দেওয়া হয়। এই ফোনটি অনলাইনের পাশাপাশি অফলাইনেও কেনা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন