গতকাল চিনে Vivo X90 Series এর অধীনে Vivo X90, Vivo X90 Pro এবং Vivo X90 Pro+ নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই তিনটি ফোনেই যথেষ্ট শক্তিশালী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে। এর মধ্যে Vivo X90 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন এবং Vivo X90 Pro+ সম্পর্কে পড়ার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে এই সিরিজেরই Vivo X90 Pro ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ভারতে 1 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে লো বাজেট Infinix Hot 20 5G সিরিজ
Vivo X90 Pro 5G এর স্পেসিফিকেশন
- 6.78-inch 120Hz ডিসপ্লে
- 12GB RAM + 512GB Storage
- Android 13
- MediaTek Dimensity 9200
- 50MP+50MP+12MP রেয়ার ক্যামেরা
- 32MP সেলফি ক্যামেরা
- 120W fast + 50W wireless চার্জিং
Vivo X90 Pro 5G ফোনটি স্ক্রিনের দিক থেকে Vivo X90 5G এর মতোই। এই ফোনেও OLED প্যানেল দিয়ে তৈরি 2800 × 1260 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির FHD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে এবং এটি 1200 নিটস ব্রাইটনেস, 2160 হার্টস PWM ডিমিং এবং 115% কালার গামুট সাপোর্ট করে। এছাড়াও এই ফোনটিকে IP69 রেটিং দেওয়া হয়েছে।
Vivo X90 Pro ফোনটি Android 13 বেসড অরিজিনওএস 3 এর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 3.05 গিগা হার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Immortalis-G715 জিপিউ রয়েছে। Vivo X90 Pro ফোনটি LPDDR5 RAM এবং UFS 4.0 storage টেকনোলজিতে কাজ করে। এই ভিভো ফোনে 8GB Fusion RAM ফিচার আছে যার ফলে এতে 12GB+8GB অর্থাৎ মোট 20GB RAM ব্যাবহার করা যায়। আরও পড়ুন: প্যান কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স সবকিছুই থাকবে আপনার ফোনে, এইভাবে শুরু করুন DigiLocker
ফটোগ্রাফির জন্য Vivo X90 Pro 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.75 অ্যাপার্চারযুক্ত 50MP IMX989 প্রাইমারি সেন্সরের সঙ্গে f/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP IMX758 পোর্ট্রেট লেন্স এবং f/2.0 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Vivo X90 Pro 5G তে f/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে নতুন Vivo X90 Pro 5G ফোনটিতে শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 4,870mAh ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 120ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফোনটিকে USB Type-C 3.2 Zen1 এর মাধ্যমে চার্জ করা যায়। এছাড়াও এই ফোনের ব্যাটারি 50 ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। আরও পড়ুন: Matter Energy পেশ করল গিয়ার বক্স যুক্ত প্রথম ইলেকট্রিক বাইক, পাবেন একাধিক দুর্দান্ত ফিচার
Vivo X90 Pro 5G এর দাম
চিনে Vivo X90 Pro 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM + 256GB Storage দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে RMB 4999 অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 57,000 টাকা। একইভাবে Vivo X90 Pro 5G এর 12GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট RMB 5499 অর্থাৎ প্রায় 63,000 টাকা এবং ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্টটি 12GB RAM + 512GB Storage সহ RMB 5,999 অর্থাৎ প্রায় 68,700 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
