লঞ্চের আগেই লিক হল Moto G24 এর দাম এবং স্পেসিফিকেশন, থাকবে 50MP Camera এবং 5,000mAh Battery

কিছু দিন আগেই মোটোরোলা ভারতে মাত্র 10,999 টাকা দামে 50MP Camera এবং 5,000mAh Battery সহ Moto G34 5G লঞ্চ করেছিল। এই সস্তা 5G লঞ্চের পর এবার কোম্পানির পক্ষ থেকে Moto G24 নামের আরেকটি ফোন লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। বাজারে Moto G24 ফোনটি লঞ্চের আগেই এই ফোনের দাম ও স্পেসিফিকেশন লিক হয়ে গেছে।

Moto G24 এর দাম (লিক)

টিপস্টার সুধাংশু Moto G24 ফোন সম্পর্কে জানিয়েছেন। লিক রিপোর্ট থেকে ধারণা করা হচ্ছে এই ফোনে 4GB RAM + 128GB Storage দেওয়া হবে। এই ফোনের দাম EUR 169 হবে বলে জানানো হয়েছে। এই দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 15,299 টাকা হতে পারে। লিকে আরও বলা হয়েছে বিভিন্ন মার্কেটে এই ফোনের দাম আলাদা আলাদা হতে পারে। ভারতে Moto G24 ফোনের দাম 12 হাজার টাকা থেকে 13 হাজার টাকার মধ্যে হতে পারে।

Moto G24 এর ফটো (লিক)

Moto G24 এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিক অনুযায়ী এই ফোনে 1612 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি হবে এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে বলে জানা গেছে।
  • প্রসেসর: Moto G24 ফোনে 12 ন্যানোমিটাএতে র ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে। 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত দুটি Cortex A75 এবং 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ছয়টি Cortex A55 core থাকবে। এছাড়া গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-জি52 জিপিইউ থাকতে পারে।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Moto G24 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হবে বলে জানা গেছে।
  • ফ্রন্ট ক্যামেরা: লিক অনুযায়ী সেলফির জন্য এই আপকামিং Motorola ফোনে ফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ওএস: লিক অনুযায়ী এই আপকামিং ফোনটি লেটেস্ত অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 20 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • অন্যান্য: সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এই ফোনে 3.5mm headphone jack, Wi-Fi 5, Bluetooth 5.0 এবং dual Nano-SIM এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার দেখা যাবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here